বাংলাদেশ

শহীদ মিনারে ড. ইউনূসসহ উপদেষ্টা পরিষদের শ্রদ্ধা

শহীদ মিনারে ড. ইউনূসসহ উপদেষ্টা পরিষদের শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ মিনারে উপদেষ্টা পরিষদের সদস্যরা ড. ইউনূসসহ শ্রদ্ধা নিবেদন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদের সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

আজ ৯ আগস্ট শুক্রবার সকাল ১১টা ২০ মিনিটে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যগণ।

ছাত্র জনতার আন্দোলনের মুখে গত সোমবার ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করলে রাষ্ট্র পরিচালনায় বৃহস্পতিবার ৮ আগস্ট রাতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদ শপথ গ্রহণ করেন।

বিষয়:উপদেষ্টা পরিষদ ড. মুহাম্মদ ইউনূস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…