চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছবিতে ছবিতে প্রধান উপদেষ্টার সাথে সাফজয়ীরা

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
প্রধান উপদেষ্টার সাথে সাফজয়ীদের ছবি, চ্যাম্পিয়ন ট্রফি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংবর্ধনার আয়োজন করা হয়। ছবিতে ছবিতে দেখে নেয়া যাক সাবিনা-ঋতুপর্ণাদের সময়গুলো।

সংবর্ধনা অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘোষিত আর্থিক পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। চ্যাম্পিয়নদের ১ কোটি টাকার পুরস্কার দেয়া হয় সরকারের পক্ষ থেকে।

প্রধান উপদেষ্টার সাথে সাফজয়ীদের ছবি, বাংলাদেশ পতাকা পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তীসরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফ্রেমে বাঁধানো জার্সি উপহার দিয়েছেন অধিনায়ক সাবিনা খাতুন। যেখানে রয়েছে চ্যাম্পিয়নদের অটোগ্রাফ।

প্রধান উপদেষ্টার সাথে সাফজয়ীদের ছবি, চ্যাম্পিয়ন ট্রফি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে চ্যাম্পিয়ন অধিনায়ক সাবিনা খাতুন, টুর্নামেন্টসেরা ঋতুপর্ণা চাকমা ও সেরা গোলকিপার রুপনা চাকমা। সঙ্গে আছেন মেয়েদের ইংলিশ কোচ পিটার বাটলার ও ম্যানেজার মাহমুদা।

Reneta

প্রধান উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া উপদেষ্টার হাতে চ্যাম্পিয়নদের অটোগ্রাফ সম্বলিত বল উপহার তুলে দিয়েছেন ডিফেন্ডার মাসুরা পারভিন।

জাতীয় নারী ফুটবল দলের চলমান কিছু সমস্যা সম্পর্কে জানতে চান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসসময় তিনি নারী দলের বকেয়া বেতন পরিশোধের ব্যাপারেও বাফুফেকে নির্দেশনা দেন, জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

নেপালে সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৪ জিতে বৃহস্পতিবার বীরের বেশে দেশে ফিরেছে লাল-সবুজের দল। ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে সাবিনাদের আনা হয় বাফুফে ভবনে। সেদিন মেয়েদের বরণ করে নিতে বাফুফেতে ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

পরে সাবিনাদের ফুল দিয়ে বরণ করে নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। তার একদিন আগে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতে মাঠ ছাড়ে পিটার বাটলারের দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসিফ মাহমুদড. মুহাম্মদ ইউনূসবাফুফেবাংলাদেশমনিকাযমুনালিড স্পোর্টসসাফ চ্যাম্পিয়নশিপসাবিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT