বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন মালেয়শিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। কি আলাপ হলো ড. ইউনূসের সঙ্গে তার? দুই দেশের সম্পর্ক উন্নয়নের কোন বিষয় ছিল কি? ১৪ আগস্ট আনোয়ার ইব্রাহিম তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন। সেই পোস্টের মাধ্যমেই জানা যায় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার ফোনালাপের কথা।






