বাংলাদেশ

ড. ইউনূসকে এরদোয়ানের ফোন

ড. ইউনূস ও এরদোয়ানের ফোনে আলোচনা, বাংলাদেশের অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. ইউনূস ও এরদোয়ানের মধ্যে ফোনে আলোচনা, বাংলাদেশের অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের বিষয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান।

এসময় প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশের বন্যাদূর্গত এলাকায় জানমালের ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, তুরস্ক বন্যাদূর্গতদের মানবিক সহায়তা দেবে। বাংলাদেশের পুনর্গঠন প্রচেষ্টায় সহযোগিতা করার জন্য তিনি একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল পাঠাবেন।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এ জন্য তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।

প্রেসিডেন্ট এরদোয়ান প্রধান উপদেষ্টাকে তুরস্কের সফরের আমন্ত্রণ জানান।  অধ্যাপক ইউনূস আমন্ত্রণ গ্রহণ করে বলেন, তিনি সুবিধাজনক সময় তুরস্ক সফর করবেন।

প্রধান উপদেষ্টাও প্রেসিডেন্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এরদোয়ান আমন্ত্রণ গ্রহণ করেন।

বিষয়:ড. ইউনূস প্রধান উপদেষ্টা রিসেপ তাইপ এরদোয়ান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…