চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরাইল দুর্গামন্দিরে হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৭ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২৩
জনপদ, ব্রাহ্মণবাড়িয়া
A A

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের নিয়ামতপুর সার্বজনীন দুর্গামন্দিরে দুর্বৃত্তরা হামলা চালিয়ে দুর্গা প্রতিমা ভাংচুর করে এবং মন্দিরের সকল প্রতিমা ভেঙে ফেলে।

ক্ষতিগ্রস্থ মন্দির পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগ এর স্বাস্থ্য ও জনসংখ্যা উপ-কমিটির সদস্য, রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকাস্থ সরাইল সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক-১ ডা: আশীষ কুমার চক্রবর্তী। তিনি ক্ষতিগ্রস্ত মন্দিরের এই ন্যক্কারজনক ঘটনার জন্য দু:খ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য একদল উগ্রবাদী ধর্মান্ধ মানুষ আড়াল থেকে এসব নিন্দিত কর্মকান্ডে উস্কানি দিচ্ছে। তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

ডা: আশীষ কুমার চক্রবর্তী মন্দির সংস্কারের জন্য নগদ পঁচিশ হাজার টাকা প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতে ঐ অঞ্চলের মানুষের সুখে দু:খে পাশে থাকার অঙ্গীকার করেন। ক্ষতিগ্রস্ত মন্দিরের পাশাপাশি তিনি পার্শ্ববর্তী মলাইশ এর শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে মন্দির কমিটির সভাপতি প্রিয়তোষ চক্রবর্তী, আহ্বায়ক পল্লব চক্রবর্তী ও সদস্যবৃন্দসহ এলাকার জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন।

মন্দির পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, ব্রাহ্মণবাড়িয়ার সদস্য সচিব সঞ্জীব ভট্টাচার্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ নবী খান পলাশ, উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদ, সরাইল- এর সাধারন সম্পাদক নারায়ণ চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রনেতা তন্ময় চক্রবর্ত্তী তনু, সরাইলের হিন্দু কল্যাণ পরিষদের সভাপতি দিলীপ বণিক, সরাইল উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি দেবদাস সিংহ রায়, সাধারণ সম্পাদক ঠাকুরধন বিশ্বাস ও সরাইলের আনন্দময়ী কেন্দ্রীয় কালীবাড়ি’র সাধারণ সম্পাদক অসীম কুমার ধর।

এছাড়াও ক্ষতিগ্রস্ত মন্দির কমিটির সভাপতি জগদীশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক অমরেশ সরকারসহ অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবসে ভানুবিল-কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিনামূল্যে ক্যাম্পেইন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থপাচারের মামলায় এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ১০ বছরের কারাদণ্ড

জুলাই ৮, ২০২৬
ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT