চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্যোতির বিধ্বংসী সেঞ্চুরি, পিংকির ৮ রানের আক্ষেপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ২৫, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
নিগার ‍সুলতানা

নিগার ‍সুলতানা

৯১ রান থেকে পরপর দুই বলে বাউন্ডারি মেরে চলে গেলেন সেঞ্চুরির দোরগোড়ায়। ইনিংসের শেষ বলে ১ রানের জন্য প্রান্ত বদল করে পৌঁছে গেলেন পরম আকাঙ্ক্ষিত ঠিকানায়। মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রথম শতকটি হাঁকালেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। অপরাজিত ১০০ রানের ইনিংসটি এসেছে মাত্র ৭৬ বলে।

বৃহস্পতিবার তিন ভেন্যুতে শুরু হয়েছে মেয়েদের ডিপিএল। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে রুপালি ব্যাংক ক্রীড়া পরিষদের অধিনায়ক জ্যোতি ১২টি চারের সাহায্যে পূর্ণ করেন সেঞ্চুরি।

গুলশান ইয়ুথ ক্লাবের বিপক্ষে জাতীয় দলের আরেক মিডলঅর্ডার ব্যাটার ফারজানা হক পিংকিও সেঞ্চুরির সম্ভাবনা জাগান। ৯২ রানে অপরাজিত থাকেন তিনি। ১০৭ বলে ৭টি চার ও একটি ছক্কা মারেন।

জ্যোতি-পিংকির অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে আসে ১৭১ রান। দুই ওপেনার সাথী রানী বর্মণ ৩৯ ও ফারজানা আক্তার লিসা ৪৪ রানের ইনিংস খেলে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন।

রুপালি ব্যাংক ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে তোলে ২৮৬ রান। জবাবে দেড়শর আগেই থামে ইয়ুথ ক্লাবের মেয়েরা, ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১৩৮ রান। জ্যোতি-পিংকিরা জয় পান ১৪৮ রানের বিশাল ব্যবধানে।

লেকি চাকমা ৪০ ও ইয়ুথ ক্লাবের অধিনায়ক শারমিন সুলতানা ৪০ রান করেন। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জ্যোতিনিগার সুলতানা জ্যোতিপিংকিফতুল্লামেয়েদের ডিপিএল ২০২৩লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৪ শিশুর মৃত্যু

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

আগস্ট ২, ২০২৬

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে আগুন: নিহত ৫

আগস্ট ২, ২০২৬

এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা, সন্ধ্যা থেকে কার্যকর

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে পাওয়া যাবে যেসব সুবিধা

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT