চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হরতাল ও অবরোধের নামে জ্বালাও পোড়াও চাই না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২৩
রাজনীতি
A A
প্রতিবাদী নারী ও পুরুষের সমাবেশ, মানববন্ধন ও প্ল্যাকার্ড ধারণ. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে চলমান হরতাল ও অবরোধের নামে যে জ্বালাও পোড়াও, গাড়িতে অগ্নিসংযোগ চলছে, তা বন্ধের দাবি জানিয়েছেন হিজড়া জনগোষ্ঠী। একইসঙ্গে যারা এসব জ্বালাও পোড়াও করে, তাদের শাস্তির দাবিও জানিয়েছেন তারা।

মঙ্গলবার ৫ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে এসব দাবি জানান তৃতীয়লিঙ্গের জনগোষ্ঠী। যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা হোপ অ্যান্ড পিস ওয়েলফেয়ার অর্গানাজেশন, সুস্থ জীবন, পদ্মকুড়ি হিজড়া সংঘ, সচেতন হিজড়া অধিকার যুব সংঘ, শান্তির নীড় হিজড়া সংঘ।

মানববন্ধনে হোপ অ্যান্ড পিস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক হিজড়া রানী চৌধুরী বলেন, বর্তমানে হরতালের নামে যে জ্বালাও পোড়াও চলছে, তা আমরা চাই না। কারণ, আমরাও কাজের জন্য বের হই। জ্বালাও পোড়াওয়ের কারণে আমাদের জীবন ঝুঁকিতে পড়ছে। এ জন্য আমরা পিছিয়ে যাচ্ছি। জ্বালাও পোড়াওর কারণে প্রতিটি মানুষ, প্রতিটি পরিবার ক্ষতগ্রস্ত হচ্ছে। এটা যেন আর না হয়, সেজন্য আমরা আজ মানববন্ধন করছি।

Banglabid

হরতাল ও অবরোধের নামে যারা নাশকতা করছে, তাদের শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, আন্দোলনের নামে যাতে আর সংঘাত না হয়, সবাই যেন সুস্থভাবে বাড়ি থেকে বের হতে পারে, সুস্থভাবে বাসায় ফিরে যেতে পারে। দেশের কোনও মানুষ এই জ্বালাও পোড়াও চায় না। এতে দেশের মানুষের ক্ষতি হচ্ছে।

ভোট দেওয়ার অধিকার নিয়ে তিনি বলেন, ‘আগে আমাদের কোনও সম্মান ছিল না, ভোট দিতে পারতাম না। সারা দেশে আড়াই থেকে তিন লাখ হিজড়া রয়েছেন। বর্তমান সরকার আমাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়ে ভোটের অধিকার দিয়েছে, সম্মান দিয়েছে। আমরা চাই, সবাই যেন আমাদের সম্মান করে, যেভাবে প্রধানমন্ত্রী আমাদের সম্মান দিয়েছেন। আমরা দেশের নাগরিক হিসেবে আমাদের প্রতিটি অধিকার নিশ্চিত করতে চাই।’

এ সময় জাতীয় সংসদে তৃতীয় লিঙ্গের পক্ষ থেকে সংরক্ষিত আসনে একজন প্রতিনিধি দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা সেখানে আমাদের জনগোষ্ঠীর পক্ষ থেকে একজন প্রতিনিধিকে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে চাই। আমরা মনে করি, প্রধানমন্ত্রী আমাদের কথা শুনবেন, যাতে সংসদে আমরা  কথা বলতে পারি।’

Reneta

রানী চৌধুরী বলেন, একজন নারী ধর্ষণের শিকার হলে সে আদলতে বিচার পায়। কিন্তু একজন হিজড়া ধর্ষণের শিকার হলে আদালতে বিচার পাচ্ছে না। কেন আমরা একজন নাগরিক হিসেবে বিচার পাব না? আমাদের অধিকার পাব না?

আওয়ামী লীগের প্রতি সমর্থন প্রকাশ করে তিনি বলেন, খুব সুন্দর নির্বাচনের আবহাওয়া বইছে। আমরা আমাদের ভোটগুলো নৌকাকে নিশ্চিত করতে চাই। এই সরকারের আমলে যেহেতু আমরা এত সম্মান পেয়েছি, তাই আমরা আমাদের ভোট নৌকায় দেব। প্রধানমন্ত্রীকে এগিয়ে নিয়ে যাব। আমরা কোনও নাশকতা চাই না।

ফর্টি আপ বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা ইভানা আহমেদ বলেন, আমরা সমাজে পিছিয়ে ছিলাম। এখন এগিয়ে যাচ্ছি। কিন্তু  আমরা একা এগিয়ে যেতে চাই না। সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই।

শান্তির নীড় হিজড়া সংঘের চেয়ারম্যান হুররাম হিজড়া বলেন, হরতাল-অবরোধ বন্ধ করা হোক। জ্বালাও-পোড়াও বন্ধ করা হোক। দেশের মানুষের সমস্যা হচ্ছে। আমরা সুষ্ঠু নির্বাচন চাই।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সুস্থ জীবনের সভাপতি পার্বতী হিজড়া, সদস্য জোনাকি জোনাক হিজড়া, পদ্মকুড়ি হিজড়া সংঘের সাধারণ সম্পাদক মিতু হিজড়া, সচেতন হিজড়া অধিকার যুব সংঘের রবি হিজড়াসহ আরও অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনহরতাল ও অবরোধের নামে জ্বালাও পোড়াও চাই নাহিজড়া জনগোষ্ঠীহিজড়া জনগোষ্ঠীর মানববন্ধন
শেয়ারTweetPin

সর্বশেষ

মিরাজ-হাসানের ৫-৩, ৫৭ করলেই ইতিহাস লিখবে বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে রাজনীতিতে সক্রিয় নারীদের পরিবার ও ক্যারিয়ার সামলানো নিয়ে নতুন আলোচনা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ফুল দেওয়ার প্রলোভনে ৯ বছরের শিশুকে ধর্ষণ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দলীয় কার্যালয়ে পাওয়া গেল তৃণমূলের প্রবীণ নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে র‍্যাগিং: ববি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত ২০

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT