চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রদের জীবন দেয়া সাফল্যকে গণিমতের মাল মনে করবেন না: জিএম কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০২৪
- সেমি লিড, রাজনীতি
A A

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের  বলেছেন, ছাত্ররা জীবন দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। ছাত্রদের রক্তে দেশের রাজপথ রঞ্জিত হয়েছে। জীবন দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করার কৃতিত্ব শুধুই ছাত্রদের। যারা সরাসরি বিরোধিতা করেছে, তারা ছাড়া আমরা সবাই এই ছাত্র আন্দোলনে সক্রিয় সমর্থন দিয়েছে। আমাদের দলের নেতা-কর্মীরাও রক্ত দিয়েছে। ছাত্রদের জীবন দেয়া সাফল্যকে গণিমতের মাল মনে করবেন না। রক্তেভেজা এই সাফল্য ভাগবাটোয়ারার বিষয় নয়।

আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।

তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় অংশ নেয়ার কারণে আমাদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে রংপুরে মামলা হয়েছে পার্টির পদ পদবী উল্লেখ করে। আমাদের নেতা-কর্মীরা বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দেয়ার কারণে গ্রেফতার হয়ে হাজতবাস করেছে। ১ জুলাই ছাত্ররা বৈষম্যবিরোধী আন্দোলন শুরু করলে, আমি ৩ জুলাই সংসদে তখনকার প্রধানমন্ত্রীর সামনে ছাত্র আন্দোলনে সমর্থন দিয়ে বক্তৃতা করেছি।

বক্তৃতায় আমি বলেছি, ছাত্রদের এই আন্দোলন যৌক্তিক। চাকরিতে কোটা পদ্ধতি সংবিধান পরিপন্থি। বৈষম্যের বিরুদ্ধে দেশের মানুষ যেকোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। ৬ জুলাই গাজীপুরে জাতীয় পার্টির কাউন্সিলে বক্তৃতায় আমি বলেছি, চাকরিতে কোটা পদ্ধতি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা যুদ্ধের চেতনা পরিপন্থি। তখন আমি বলেছিলাম, চাকরিতে কোটা পদ্ধতি হচ্ছে বৈষম্য। আমাদের শহীদ মিনার হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে জীবন দেয়ার প্রতিক। আমি ছাত্রদের শহীদ মিনারে গিয়ে শপথ নিতে বলেছি। যখন ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে আটক করা হলো, আমরা তাদের মুক্তি দাবি করেছি। ছাত্র আন্দোলনে যখন গুলি চালানো হলো, আমরা এর প্রতিবাদ করেছি। প্রতিটি হত্যাকান্ডের বিচার দাবি করেছি আমরা।

তিনি আরও বলেন, রাজনীতিবিদদের মধ্যে সবার আগে রংপুরে গিয়ে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছি আমি। শহীদ আবু সাঈদের শোকার্ত বাবা-মাকে সান্তনা দিয়েছি। জাতীয় পার্টি যৌথসভা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সর্বতভাবে সমর্থন দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল। দুঃখের বিষয় হচ্ছে, ছাত্র আন্দোলনের সাফল্য নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। একটি চক্র জাতীয় পার্টিকে ছাত্র আন্দোলনের বিপক্ষের দল হিসেবে চিহ্নিত করতে অপচেষ্টা চালাচ্ছে। যে ছাত্রদের আন্দোলনে আমরা সমর্থন দিয়েছি, আমাদের নেতাকর্মীরা অংশ নিয়ে হামলা-মামলার শিকার হয়ে জেল খেটেছে। সেই আন্দোলনের হত্যা মামলায় জাতীয় পার্টি নেতা-কর্মীদের আসামী করা হচ্ছে। গতরাতে মোহাম্মদপুর থেকে আমাদের জাতীয় পার্টি নেতা রফিকুল ইসলামকে এমন একটি মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। আমরা এই গ্রেফতারের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা নিরাপরাধ রফিকুল ইসলাম সেলিমের নিঃশর্ত মুক্তি দাবি করছি।

এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। কিন্তু নির্বাচনের পরও যেনো দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকে। আমরা শুধু নির্বাচনের দিনের জন্য গণতন্ত্র চাইনা। সুন্দর নির্বাচনের পর যেন ক্ষমতায় গিয়ে কোন দল দানবে পরিণত না হয় সেজন্য শাসন পদ্ধতির পরিবর্তন করতে হবে। কোন দল ক্ষমতায় গিয়ে যেন সংবিধান পরিবর্তন করে পরবর্তী নির্বাচনকে প্রভাবিত করতে না পারে সে ব্যবস্থা করতে হবে। আমরা মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সংবিধানের পরিবর্তন চাইনা। তবে, আমরা সংবিধানের পরিবর্তন চাই। সংবিধানের ক্ষমতা বলে যেনো ক্ষমতাসীনরা আর দানব না হতে পারে। আমরা সংবিধানের পরিবর্তন চাই, যাতে দেশের মানুষ আজীবন গণতন্ত্রের সুফল ভোগ করতে পারে। দেশের মানুষের জন্য সুশাসন নিশ্চিত করতেই আমরা সংবিধানের সংশোধন চাই।

Reneta

জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু’র সভাতিত্বে সম্পাদকমন্ডলীর মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, এ্যাড. মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, মোস্তফা আল মাহমুদ, আলমগীর সিকদার লোটন, মনিরুল ইসলাম মিলন, উপদেষ্টামন্ডলীর সদস্য আতাউর রহমান আতাসহ আরও অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় পার্টিজিএম কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

তোমাদের হাতেই সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

জুলাই ২৭, ২০২৬

এলএনজি টার্মিনালের ত্রুটি মেরামত করতে একসপ্তাহ লাগবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জুলাই ২৭, ২০২৬

সুন্দর দেশ গড়ে তুলতে ক্ষুদে শিক্ষার্থীদের তৈরি হতে প্রধানমন্ত্রীর আহ্বান

জুলাই ২৭, ২০২৬

শাপলা চত্বরে হামলা ও হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT