চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে ডোনাল্ড লুর চিঠি প্রসঙ্গ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক, বাংলাদেশ
A A
ডোনাল্ড লুর মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ৩টি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে সংলাপে বসার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তার এই চিঠির প্রসঙ্গে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলারকে প্রশ্ন করেছেন সাংবাদিকরা। তবে বেশ সতর্কভাবেই সরাসরি এই প্রসঙ্গে কোন মন্তব্য করেননি ম্যাথু মিলার।

ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশের ক্ষমতাসীন দল এবং বিরোধী দলগুলোর মধ্যে সংলাপের আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছেন কিন্তু বিরোধী দলের অধিকাংশ রাজনৈতিক নেতা কারাগারে থাকা অবস্থায় সংলাপ কীভাবে হবে এবং (প্রশ্নকারী ভেবে অবাক হচ্ছেন) সরকার যখন বিরোধীদের দমন করছে এমন সময় বিরোধী দলের কে এই চিঠি গ্রহণ করলেন? আপনার মন্তব্য কী? এই দৃশ্যের মধ্যে একটি সংলাপ কীভাবে হতে পারে?

এই প্রশ্নের জবাবে ম্যাথু মিলার বলেন, আমি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে আমাকে টেনে আনার জন্য বিভিন্ন সাংবাদিকদের প্রচেষ্টাকে স্বাগত জানাই। তবে আমি তা (বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে মন্তব্য) করা থেকে বিরত থাকব। বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেয় না। আমরা এক দলের চেয়ে অন্য দলকে প্রাধান্য দেই না। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি।

Banglabid

এসময় আরেকটি প্রশ্নে বলা হয়, ভারতের নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্র-ভারতের মধ্যকার (টু প্লাস টু) বৈঠকে বিশেষ করে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কোন আলোচনা হয়েছে কি না বা এই বিষয়ে আপনি কোন ধারণা দিতে পারবেন কি না? ভারত এবং বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে দুই দেশের বৈঠকে বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের বিষয়কে ‘অভ্যন্তরীণ বিষয়’ বলে অভিহিত করেছে ভারত। বিষয়টি নিয়ে আপনি কোন ধারণা দিতে পারেন কি?

জবাবে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মিলার বলেন, বৈঠক নিয়ে গণমাধ্যমে প্রকাশের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতে অবস্থানকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন যা বলেছেন সেটাই যুক্তরাষ্ট্রের বক্তব্য। এর বাইরে আমি সুনির্দিষ্টকরে কিছুই বলতে পারছি না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগজাতীয় পার্টিডোনাল্ড লুবিএনপিমার্কিন স্টেট ডিপার্টমেন্টম্যাথু মিলার
শেয়ারTweetPin

সর্বশেষ

নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে উত্তাল ভারত, পরিস্থিতি কোন পথে?

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে রেকর্ড লোডশেডিং, বন্ধ ৪১ বিদ্যুৎকেন্দ্র

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ছেলে বিসিএস চিকিৎসক মেয়ে নার্স, ৫৪ বছর বয়সে এসএসসি পাস করলেন বাবা

আগস্ট ১১, ২০২৬

ভারত সিরিজ হাতে রেখেই ওয়ানডে বিশ্বকাপের টিকিট কাটল বাংলাদেশ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

১ লাখ ৭৫ হাজারের বেশি বিদেশি নাগরিকের মার্কিন ভিসা বাতিল

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT