আগামী ১৪ মে দুইদিনের সফরে বাংলাদেশে আসছেন মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই তার প্রথম ঢাকা সফর। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পাশাপাশি লু’র সফরে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র নতুন কৌশল অবলম্বন করতে পারে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।






