বাংলাদেশ

ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী

অ্যামিরিকান ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর বাংলাদেশে সফররত. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যামিরিকান ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর বাংলাদেশ ও ভারত সফররত অবস্থায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সন্ধ্যায় ঢাকায় নামার পর ডোনাল্ড  লু সরাসরি চলে যান পররাষ্ট্র মন্ত্রীর সরকারি বাসভবনে। সেখানে তিনি পররাষ্ট্র মন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সাথে দেখা করেন। সফররত যুক্তরাষ্ট্রের এই সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে আপ্যায়ন করেন ড. মোমেন।

বৈঠক নিয়ে  দুপক্ষের কেউ মুখ না খুললেও জানা গেছে, আনুষ্ঠানিক এই সাক্ষাতে দুই দেশের সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে কথা বলেছেন  তারা।

আগামীকাল পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে আনুষ্ঠানিক বৈঠক করবেন তিনি।

সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু বাংলাদেশে এই সফরকালে বাংলাদেশী জ্যেষ্ঠ কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সম্পর্ক এবং শ্রম ও মানবাধিকার বিষয়ে তাদের মতামত বিনিময় করবেন।

৩০ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র সরকারের অধীনে কাজ করা ডোনাল্ড লু ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি হিসেবে যোগদান করেন।

বিষয়:ডোনাল্ড লু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…