ফিলিস্তিনে গণহত্যা ও কাতারে হামলার জন্য ইসরাইলকে সম্মিলিতভাবে জবাবদিহির আওতায় আনতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। কাতারে আরব-ইসলামী সম্মেলনে বাংলাদেশ সরকারের এই অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সম্মেলনে ইসরাইলের সাথে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানান আরব ও মুসলিম দেশের নেতারা।








