চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিপিআর দিলে রক্ষা পেত কেকে’র প্রাণ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৮ অপরাহ্ণ ০৩, জুন ২০২২
বিনোদন
A A

কোটি ভক্ত অনুরাগীদের কাঁদিয়ে চলে গেছেন বলিউডের জনপ্রিয় শিল্পীদের অন্যতম কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। মঙ্গলবার সুরের মঞ্চ থেকেই চিরবিদায় নিয়েছেন এই শিল্পী। কিন্তু এখন পর্যন্ত তার আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছে না তার কোটি ভক্ত।

অনেকে দাবি করছেন অস্বাভাবিক কারণে মৃত্যু ঘটেছে গায়কের। যা নিয়ে প্রতিনিয়তই সামনে আসছে নানান তথ্য। এবার জানা গেল নতুন আরেকটি তথ্য। অনুষ্ঠানের দিন সকাল থেকেই অসুস্থ ছিলেন কেকে। অনুষ্ঠানের মাত্র কয়েক ঘন্টা আগেও হাতে ও কাঁধে ব্যথাও অনুভব করেছিলেন তিনি। এমনটাই জানিয়েছে, কেকে’র ম্যানেজার রীতেশ ভাট।

প্রাথমিকভাবে চিকিৎসকরা জানিয়েছিলেন যে, অস্বাভাবিক কোনও কারণে মৃত্যু হয়নি কেকে’র। হৃদরোগে আক্রান্ত হয়ে স্বাভাবিক মৃত্যুই হয়েছে তার। এমনকি এসএসকেএম হাসপাতালে প্রয়াত গায়কের দেহের ময়নাতদন্তের পর প্রাথমিক রিপোর্টেও এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে কেকের চিকিৎসা কার্য সম্পন্ন করার পর পিটিআইকে এক চিকিৎসক জানান যে, গায়কের বাম দিকের প্রধান করোনারি ধমনীতে ৮০ শতাংশ ব্লকেজ এবং অন্যান্য ধমনী ও উপ-ধমনীতে ছোট ব্লকেজ ছিল। তবে অবরোধের কোনোটিই ১০০ শতাংশ ছিল না। যেহেতু মঙ্গলবার পারফরম্যান্সের সময় গায়ক মঞ্চের চারপাশে হাটাহাটি করার পাশাপাশি, দীর্ঘ সময় গরমে গানের সঙ্গে নাচছিলেন, ফলে অত্যাধিক উত্তেজনা তৈরি হচ্ছিলো। যার ফলে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়।’

তবে চিকিৎসক জানান যে, গায়ককে সঠিক সময়ে সিপিআর দেওয়া হলে হয়ত তাকে বাঁচানো সম্ভব হতো। কিন্তু সঠিক সময়ে সেটি হয়নি।

মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় নজরুল মঞ্চে গুরুদাস কলেজ আয়োজিত কনসার্টে সংগীত পরিবেশনের পর দ্রুত হোটেলে ফিরে যান কেকে। রাত ১০টার দিকে মধ্য কলকাতার পাঁচ তারকা হোটেল থেকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কেকে-কে। সঙ্গে সঙ্গে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

Reneta

হঠাৎ কী করে তার মৃত্যু হল জানতে ময়নাতদন্ত করানোর সিদ্ধান্ত নেয় পুলিশকর্তারা। সারা রাত বেসরকারি হাসপাতালেই রাখা হয়েছিলো গায়কের মরদেহ। বুধবার সকালে তাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে হয় ময়নাতদন্ত। ময়নাতদন্ত শেষে রবীন্দ্র সদনে গান স্যালুট দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। এর পর বিমানবন্দরে পৌঁছায় কফিনবন্দি কেকে। অবশেষে বৃহস্পতিবার দুপুরে পরিবার, নিকাটাত্মীয় ও বলিউডের শোবিজ অঙ্গনের তারকাদের উপস্থিতিতে মুম্বাইয়ের ভারসোভা এলাকার মুক্তিধাম শ্মশানে কেকের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয় তার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেকেগানতারকাবলিউডলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬

বিশ্বকাপ উপলক্ষে এলো নতুন গান ‘ফুটবল ফুটবল’

জুন ১০, ২০২৬

চীনের সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটনের গল্প

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT