চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জরুরি বিভাগে রোগীকে ডাক্তারের লাথি, থানায় মামলা

এস কে রাসেল এস কে রাসেল
১১:৪২ পূর্বাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, অপরাধ, কিশোরগঞ্জ, জনপদ
A A
ঢাকার একটি হাসপাতালের সামনে রোগী ও দর্শনার্থীরা অবস্থান করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা এক হৃদরোগীকে লাথি মেরে আহত করার অভিযোগ উঠেছে কর্তব্যরত এক চিকিৎসকের বিরুদ্ধে।

সোমবার (১ সেপ্টেম্বর)  দুপুরে এ ঘটনা ঘটে। এ হাসপাতালে চিকিৎসকদের বিরুদ্ধে আগেও রোগীদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও ভুল চিকিৎসার অভিযোগ ছিল বলে জানা গেছে।

এ ঘটনায় রোগীর ছেলে মো. শোলক বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করেছেন।

Banglabid

থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এ অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার বাসিন্দা হৃদরোগী মো. মহসিন (৬৫) কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবস্থার অবনতি হলে আবার ভর্তি হতে জরুরি বিভাগে যান।

স্বজনদের অভিযোগ, তখন কর্তব্যরত ডাক্তার মাহবুব আলম মিলন তাদের হাসপাতালে ভর্তি না করে শহরের একটি ক্লিনিকে যেতে বলেন। এ নিয়ে তর্ক-বিতর্ক শুরু হলে ডাক্তার মহসিনের স্ত্রী, মেয়ে ও ভাতিজিকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে তিনি চেয়ার থেকে উঠে রোগী মহসিনকে লাথি মারেন। এতে তার বাঁ উরুতে রক্তাক্ত জখম হয়। পরে আনসার সদস্যরা রোগীকে উদ্ধার করে ভর্তি করেন।

Reneta

আহত মহসিন অভিযোগ করে বলেন, “হার্টের অসুখে ভুগছি অনেকদিন। হাসপাতালে ভর্তি থেকে টেস্ট-ওষুধে প্রায় আট হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু কোন ফল হয়নি। সোমবার আবার ভর্তি হতে গেলে ডাক্তার ভর্তি না করে বাইরে ক্লিনিকে যেতে বলেন। কথা কাটাকাটির সময় তিনি আমাকে লাথি মেরে ফেলে দেন।”

মামলার বাদী শোলক অভিযোগ করেন, “আমার অসুস্থ বাবাকে লাথি মেরে আহত করা হয়েছে। মা ও বোনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে। ডাক্তার টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছেন। আমরা তার বিচার চাই।”

অন্যদিকে অভিযুক্ত চিকিৎসক মাহবুব আলম দাবি করেন, “রোগী ও স্বজনদের সাথে শুধু ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি কাউকে লাথি মারিনি। বিষয়টি থানা থেকেই মীমাংসা হয়ে গেছে।”

এ বিষয়ে হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাছিরুজ্জামান বলেন, “ঘটনার বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ এলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরগঞ্জডাক্তারের লাথিথানায় মামলাহাসপাতালে হৃদরোগীকে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত মনোনয়ন দিয়েছে ট্রাম্প প্রশাসন

পরবর্তী

হৃদয়ে মাটি ও মানুষের ডাকের নতুন সংযোজন ‘ছোটদের কৃষি’

পরবর্তী
শিশু কৃষি কাজে অংশগ্রহণ করছে, গাছের যত্ন নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হৃদয়ে মাটি ও মানুষের ডাকের নতুন সংযোজন 'ছোটদের কৃষি'

আউশ ধানের ক্ষেতের বিস্তৃত দৃশ্য, ধান গাছের সবুজ শাখা ও কুঁড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

ধামরাইয়ে বাড়ছে আউশ ধানের চাষ

সর্বশেষ

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT