চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা উত্তর সিটির ময়লার গাড়ির ধাক্কায় গণমাধ্যমকর্মীর মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০২১
- সেমি লিড, অপরাধ
A A

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এর বর্জ্য অপসারণের গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী গণমাধ্যমকর্মী আহসান কবীর খান (৪৫) মারা গেছেন।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটির সামনে এ ঘটনা ঘটে।

এর মাত্র ২৪ ঘণ্টা আগে রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্য অপসারণের গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হন।

Banglabid

আজকের ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এরই মাঝে দেখেন মোটরসাইকেল আরোহীকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য অপসারণের গাড়ি চাপা দেয়।

নিহতের স্ত্রী নাদিরা বেগম বলেন, ব্যবসার কাজে মিরপুরে যেতে বেলা ১১টার দিকে বাসা থেকে বের হয়েছিলেন তার স্বামী। এরপর তিনি দুর্ঘটনার খবর পান।

জানা যায়, আরামবাগ থেকে আহসান কবীর মিরপুরের দিকে যাচ্ছিলেন। তিনি রাইড শেয়ারিং সার্ভিসে মোটরবাইকের আরোহী ছিলেন।

Reneta

আহসান কবির সবশেষ দৈনিক সংবাদের গ্রাফিক্স বিভাগে কর্মরত ছিলেন। তিনি প্রথম আলোর প্রেসে ১৭ বছর চাকরি করেছেন। বর্তমানে গার্মেন্টস এক্সেসরিজের ব্যবসা করতেন। ঢাকায় তিনি স্ত্রী সন্তানদের (একছেলে, এক মেয়ে) নিয়ে মগবাজার বসবাস করতেন। তার গ্রামের বাড়ি ঝালকাঠি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জাহিদ আহসান বলেন, মোটরসাইকেলে করে যাচ্ছিলেন আহসান কবীর। এসময় উত্তর সিটি করপোরেশন বর্জ্য অপসারণের গাড়িটি তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে যান। পরে ওই গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যান তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সুরতাল রিপোর্টে আহসান কবীরের মাথার পেছনে মারাত্মকভাবে জখম হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

অনন্ত-বর্ষায় মুগ্ধ তামিল ভিলেন প্রদীপ রাওয়াত

পরবর্তী

রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পরবর্তী

রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ডায়াবেটিস রোগীদের জন্য আশার আলো ‘ওরসেমা’ ইনজেকশন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের ৬ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ‘অন অ্যারাইভাল’ ভিসার আবেদন এখন অনলাইনে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কেনিয়ায় পর্যটন হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৭

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি

আগস্ট ২০, ২০২৬

মুখোমুখি মেসি-সুলিভান, একজন গোল করলেন, একজন দেখলেন লাল কার্ড

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT