চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষুব্ধ ডিএমপি কমিশনার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৮ অপরাহ্ণ ১৭, মার্চ ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সাংবাদিকদের ওপর পুলিশের হামলার ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সঙ্গে সদাচরণে কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ১৬ মার্চ ডিএমপি সদর দপ্তরে ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত কর্মকর্তাদের এ নির্দেশনা দেন ডিএমপি কমিশনার।

অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত থাকা এক উপ-কমিশনার জানান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর পুলিশি হামলার ঘটনায় নেতিবাচক প্রভাব তৈরি করেছে। কমিশনার মহোদয় ক্ষুব্ধ হয়েছেন। তিনি যে কোনো ঘটনায় দায়িত্ব পালনকালে সহনশীলতা ও ধৈর্য্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা এবং উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সদাচরণের নির্দেশনা দেন। কোন কর্মকর্তা কিংবা পুলিশ সদস্য যদি অতি উৎসাহী হয়ে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন বা মারধর করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেন কমিশনার।

এছাড়াও ঢাকা মহানগরী এলাকায় চুরি-ডাকাতি ঠেকাতে দায়ের হওয়া মামলা কঠোরভাবে মনিটরিং, বিট পুলিশিং বাড়ানোর  নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

সভায় উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, হঠাৎ করে ঢাকায় অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে। এর কোনো কোনো ঘটনায় জনসাধারণের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে যে, নাশকতামূলক কিছু ঘটছে কিনা। সেজন্য প্রতিটি ক্রাইম ডিভিশনকে নির্দেশনা দেয়া হয়েছে বিট পুলিশিং কর্মকাণ্ড বাড়াতে। বিশেষ করে পুরান ঢাকা এলাকায় যেন বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ ও ব্যবসা প্রতিষ্ঠান রাজউক, সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিসের গৃহীত নিয়ম মেনে পরিচালনা করা হয় সেজন্য পুলিশকে উঠান বৈঠক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করার নির্দেশনা দেন কমিশনার।

লালবাগ গোয়েন্দা বিভাগের উপকমিশনার (ডিসি) মশিউর রহমান বলেন: মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স, থানায় নাগরিক সেবা নিশ্চিত করা, কেউ যেন হয়রানির শিকার না হোন সেদিকে খেয়াল রাখতে নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার।

Reneta

এছাড়াও রমজানে গ্যাস সিলিন্ডার, কড়াই রাস্তায় রেখে ব্যবসা করেন। এতে অনেক সময় দুর্ঘটনা ঘটে। এগুলো যেন না হয় সেজন্য সিটি কর্পোরেশনকে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগ পুলিশকে নির্দেশনা দিয়েছেন।

পাশাপাশি ভোর বেলা ছিনতাই, চুরি ডাকাতির ঘটনা ঠেকাতে মোবাইল পার্টিগুলো অ্যালার্ট থাকা, বাসে হালুয়া পার্টির বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেয়া, বিশেষ করে রমজানে রোজাদারদের খোরমা খেজুর শরবত খাওয়ানোর নামে অজ্ঞান পার্টির তৎপরতারোধে গোয়েন্দা কার্যক্রম বাড়ানোর নির্দেশনা দিয়েছেন।

আগুনের ঘটনায় পুলিশকে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে। বিট পুলিশিং বাড়ানো ও নাশকতামূলক আগুনের ঘটনা যেন না ঘটে সেজন্য গোয়েন্দা কার্যক্রম বাড়ানো ও সতর্ক থাকতে বলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিট পুলিশিং
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে পানিবন্দী দেড় লাখ মানুষ, এখনও বন্ধ সেন্টমার্টিন-টেকনাফ নৌ চলাচল

জুলাই ১১, ২০২৬

‘অতীতের ক্ষত বয়ে বেড়াতে চাই না’- গ্রেপ্তারকাণ্ডে সরব পরীমনি

জুলাই ১১, ২০২৬
The movement under the banner of ordinary students is a successful mass uprising: Chhatra Dal

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন বলেই সফল গণঅভ্যুত্থান: ছাত্রদল

জুলাই ১১, ২০২৬

বাণিজ্যিক গোপন তথ্য চুরির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে অ্যাপলের মামলা

জুলাই ১১, ২০২৬

অবশেষে মুখ খুললেন, ভিএআর নিয়ে ব্যাখ্যা দিলেন স্কালোনি

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT