চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানমালের ক্ষতি যারা করছে, তাদেরকে ধরিয়ে দিন: ডিএমপি কমিশনার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২১ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০২৩
- সেমি লিড, অপরাধ
A A

যারা স্বাভাবিক নয়, অস্বাভাবিক পথে অবরোধ করছে, চোরাগুপ্তা হামলা চালাচ্ছে। জনগণের জানমালের ক্ষতি করছে, তাদের সম্পর্কে তথ্য দিতে ও ধরিয়ে দিতে আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান।

তিনি বলেছেন, চলমান অবরোধ কর্মসূচি সংবিধান ও জনবিরোধী। জনগণের যান চলাচল বিঘ্নিত করা দেশের প্রচলিত আইন বিরোধী। যারা রাজনৈতিক কর্মসূচির নামে যারা অবরোধে জড়িয়েছে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন(ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

সাক্ষাতের সময় ক্র্যাবের নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা শহরের যানজট ও ব্যাটারিচালিত রিকশা বিষয়ে আলোচনা ও সমাধানের বিষয় নিয়ে আলোচনা হয়‌।

“মেসেজ টু কমিশনার’ পরীক্ষামূলকভাবে দুটি নম্বর চালুর কথা জানান কমিশনার।তিনি বলেন,  ০১৩২০২০২০২০ ও  ১০৩২১০১০১০ এই দুটি নম্বরে নগরবাসী বার্তা পাঠিয়ে ও হোয়াটসঅ্যাপে তাদের সমস্যা জানাতে পারবেন।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ক্র্যাবের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য কমিশনারকে ধন্যবাদ জানান।আর সাধারণ সম্পাদক মামুনূর রশীদ ২৮ অক্টোবর আহত সাংবাদিকদের খোঁজখবর নেওয়ার কমিশনারকে ধন্যবাদ জানান।

Reneta

গত ২৮ অক্টোবরে হামলা নাশকতা, সহিংসতা, অগ্নিসংযোগ, ভাংচুরসহ পুলিশ হত্যায় জড়িত কতোজনকে পুলিশ শনাক্ত করেছে জানতে চাইলে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, পুলিশের উপর হামলা, যেভাবে হত্যা করা হয়েছে, জড়িতরা যতোই শক্তিশালী হোক না কেন, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। যেখানেই পালিয়ে যাক, যেভাবেই আত্মগোপন করুক না কেন, কোনোভাবেই তারা ছাড় যাবেন না। পুলিশ তাদের গ্রেপ্তার করবেই। এজন্য পুলিশ সিসিটিভি ফুটেজ, ভিডিও ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করছে।

কমিশনার বলেন, ইতোমধ্যে আমরা অনেককে গ্রেপ্তার করেছি৷ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আরও আসামি গ্রেপ্তার করা হবে।

২৮ অক্টোবরের পর বিএনপি ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে টানা তিন দিনের অবরোধ কর্মসূচি দিয়েছে। সেই অবরোধ কর্মসূচির কারণে নাশকতা হচ্ছে, বাসে জ্বলছে। ভীতি ছড়িয়েছে। গণপরিবহন চলাচল সীমিত হয়েছে। দূরপাল্লার বাস চলছে না। এব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, অবরোধ কর্মসূচির নামে যা চলছে তা জনবিরোধী। জনসাধারণের স্বাধারণের স্বাভাবিক চলাচলবিরোধী। রাজনৈতিক কর্মসূচির নামে যারা অবরোধে জড়িয়েছে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

এসময় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মুনিবুর রহমান, অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্র্যাব কার্যনির্বাহী কমিটিডিএমপি কমিশনার
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টির পানিতে ডুবল ঢাকা কলেজের মাঠ-হলপাড়া

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

জুলাই ১২, ২০২৬

রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছে ২ সিটি করপোরেশন

জুলাই ১২, ২০২৬

রাজধানীতে পৃথক ঘটনায় নিহত ২

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT