অপরাধ

পুলিশ-সাংবাদিক মিলে স্মার্ট সমাজ গড়ে তুলবো: ডিএমপি কমিশনার

পুলিশ ও সাংবাদিকরা স্মার্ট সমাজ গড়ার জন্য আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ ও সাংবাদিকরা সম্মেলনে অংশগ্রহণ করে স্মার্ট সমাজ গড়ার লক্ষ্যে আলোচনা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অপরাধমুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি সাংবাদিকরা কাজ করছে। তাই পুলিশ ও সাংবাদিক মিলে অপরাধমুক্ত স্মার্ট সমাজ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

রোববার (১৪ জানুয়ারি) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার এসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্র‍্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মামূনুর রশীদ।

ডিএমপি কমিশনার বলেন, সাংবাদিকতা একটা মহান পেশা। পুলিশের পাশাপাশি তারাও কলম শক্তির মাধ্যমে অপরাধ দমনে কাজ করে থাকে। পুলিশের বন্ধু ক্রাইম রিপোর্টার। মানব সভ্যতার অপরাধ দমনে কাজ করে ক্রাইম রিপোর্টাররা।

পুলিশ-সাংবাদিক মিলে স্মার্ট সমাজ গড়ে তুলবো: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার বলেন, পুলিশ তার আইনের কাজ করবে। অপরদিকে সাংবাদিক তার কলম শক্তির মাধ্যমে সমাজকে অপরাধ মুক্ত করতে পুলিশকে সহযোগিতা করবেন। পুলিশ ও সাংবাদিক মিলে কাজ করলে আমরা আমাদের কাঙ্খিত স্থানে যেতে পারব।

বিষয়:ডিএমপি কমিশনার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…