চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাস্তায় দায়িত্বরত পুলিশদের সঙ্গে ইফতার করলেন ডিএমপি কমিশনার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪০ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিংমলের সামনে অস্থায়ী পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের সামনে দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে একত্রে বসে ইফতার করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সেসময় তার সহধর্মিণী ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সহ-সভানেত্রী রাহেনা সুলতানা উপস্থিত ছিলেন।

ঢকা মহানগরবাসীর সার্বিক নিরাপত্তা ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ। পবিত্র মাহে রমজানে কর্মব্যস্ত মানুষ দিনশেষে আপনজনের সাথে ইফতার করতে ছুটে যায় নিজ নিজ বাসা-বাড়িতে। কিন্তু জনসাধারণের নিরাপত্তায় দায়িত্বরত পুলিশ সদস্যদের কর্তব্যস্থলে বা অনেক সময় সড়কে ইফতার করতে হয়।

গতকাল সন্ধ্যায় বসুন্ধরা শপিংমলের সামনে দায়িত্বরত বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সাথে রাস্তায় একত্রে বসে ইফতার করলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এবং তার সহধর্মিণী ও পুনাক সহ-সভানেত্রী রাহেনা সুলতানা।

পুনাক সহ-সভানেত্রী বাসা থেকে দায়িত্বরত পুলিশ সদস্যদের ইফতারের জন্য নিজ হাতে বিভিন্ন ধরণের খাবার তৈরি করে নিয়ে আসেন এবং নিজ হাতে সবার মাঝে বিতরণ করেন।

সেসময় ডিএমপি কমিশনার পুলিশ সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং দায়িত্বের অংশ হিসেবে সকল কষ্ট ও ত্যাগ স্বীকার করে মহানগরবাসীর সার্বিক নিরাপত্তায় কাজ করে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেন।

Reneta

সেসময় ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডিএমপি কমিশনারডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীদায়িত্বরত পুলিশদের সাথে ইফতারবসুন্ধরা সিটি শপিংমল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানের শান্তি প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে সন্দেহ ট্রাম্পের

মে ৩, ২০২৬

ঢাকায় আসছে লিমনের মরদেহ

মে ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

সিলেটে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

মে ৩, ২০২৬

নিজ বাড়ির ভিটেই পরীক্ষামূলকভাবে ২২ প্রজাতির আঙুর চাষ

মে ৩, ২০২৬

চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT