রাজনীতি

কেউ পথ আটকালেই কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পেশাদার ও দায়িত্বশীল।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজনৈতিক কর্মসূচির নামে কাউকে রাস্তা আটকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

শুক্রবার ২৮ জুলাই রাতে সাংবাদিকদের এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, আমরা কাউকে পথ আটকাতে দিব না। যদি কেউ আটকায় তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব।

শুক্রবার ২৮ জুলাই রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বর্তমান সরকার পদত্যাগের এক দফা দাবিতে শনিবার ২৯ জুলাই বেলা ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর গুরুত্বপূর্ণ সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি।

অন্যদিকে, বিএনপির অবস্থান কর্মসূচীর প্রতিবাদে ঢাকার প্রবেশমুখে সমাবেশের ঘোষণা দিয়েছে যুবলীগ।

বিষয়:ডিএমপি কমিশনার বিএনপি মহাসমাবেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…