রাজনীতি

২৩ শর্তে সমাবেশের অনুমতি পেল আওয়ামী লীগ ও বিএনপি

বাংলাদেশ পুলিশ মহাপরিদপ্তর সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পুলিশ মহাপরিদপ্তর সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তারা উপস্থিত, গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামীকাল শুক্রবার ২৮ জুলাই আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন ও বিএনপিকে ২৩ শর্তে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার ২৮ জুলাই বিকেল ৪টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এসব তথ্য দেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

তিনি বলেন: আমাদের আশুরার নিরাপত্তার চ্যালেঞ্জ থাকার পরও রাজনৈতিক দলগুলো সমাবেশ করার অনুমতি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ২৩টি শর্তে বিএনপি নয়পল্টনে নিজ কার্যালয়ে ও আওয়ামী লীগ বায়তুল মোকারমের দক্ষিণ প্লাজায় সমাবেশ করবে।

দুই দলের প্রতি অনুরোধ রেখে ডিএমপি কমিশনার বলেন, আইনশৃঙ্খলা অবনতি হওয়ার মতো কোনো ধরনের কাজ করবেন না। যেকোনো দলের মধ্যে যদি আমরা এরকম দেখি তাহলে কঠোর আইনের ব্যবস্থা গ্রহণ করবো। আজকে সমাবেশ ছিল। কার্যদিবসে সমাবেশ না করায় পুলিশ ও নাগরিকদের পক্ষ থেকে দুইদলকেই ধন্যবাদ জানাই।

এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন: আমাদের কাছে বড় ধরনের কোনো হুমকি নেই। তবে কোনো কুচক্রী মহল সুযোগ নিয়ে কোনো ধরনের দুর্ঘটনা বা নাশকতা ঘটনা ঘটাতে পারে। সেটা যাতে না পারে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে, আনসার থাকবে এপিবিএন, র‌্যাব থাকবে, বিজিবি থাকবে স্ট্যান্ডবাই। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবো। যাতে করে কোনো কুচক্রী মহল আইনশৃঙ্খলা অবনতি বা দুর্ঘটনা ঘটাতে না পারে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন: আমার কোনো সদস্যের বিরুদ্ধে এরকম অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা কোনো পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে অভিযানে নামিনি।

রাতের বেলায় কেন বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন: দিন রাত ২৪ ঘণ্টাই আমাদের চেকপোস্ট আছে। ২০১৫ সালের মহররমের সময় তাজিয়া মিছিলে বোমা হামলা হয়েছে। এখন মিছিল চলছে। আমরা সেই জঙ্গি হামলার কথা ভুলে যাইনি। কাল বড় দুটি রাজনৈতিক দলের সমাবেশ। এখানে যেকেউ বা কোনো কুচক্রী মহল বাইরে থেকে এসে কোনো দুর্ঘটনা ঘটাতে পারে। তাই সার্বিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আমাদের চেকপোস্ট স্থাপন এবং সন্দেহজনক ব্যক্তি ও মামলা-ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করতে হয়। এটা নিয়মিত অভিযানের পাঠ, এটা বর্তমানে করা হচ্ছে ভবিষ্যতেও করবো।

প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…