চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউএস ওপেনে অঘটনের একদিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১০ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০২৩
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

অ্যাসোসিয়েশন অব টেনিস প্রফেশনালস (এটিপি) র‍্যাঙ্কিংয়ের ৬৭তম স্থানে থাকা চীনের ঝিনহেন ঝাংয়ের কাছে হেরে বড় অঘটনের শিকার হয়েছেন দুবারের গ্র্যান্ড স্লাম ফাইনালিস্ট ক্যাসপার রুড। অন্যদিকে র‍্যাঙ্কিংয়ের ১২৮তম স্থানে থাকা ডমিনিক স্ট্রাইকারের কাছে হেরেছেন দুবার গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলা স্টেফানো সিৎসিফাস।

ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডের খেলায় প্রথম সেটে ৬-৪ ব্যবধানে হারলেও দ্বিতীয়টিতে ৭-৫ ব্যবধানে জেতেন রুড। তৃতীয় সেটে ৬-২তে হারলে পরেরটিতে ঝিনহেনকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দেন। পঞ্চম ও শেষ সেটে ৬-২ ব্যবধানে হেরে বিদায় নেন র‍্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে থাকা নরওয়েজিয়ান তারকা।

আরেক ম্যাচে প্রথম সেটে ডমিনিক স্ট্রাইকারের কাছে ৭-৫ ব্যবধানে হেরে বসেন সিৎসিফাস। দ্বিতীয় ও তৃতীয় সেটে টাইব্রেকারে জিতলেও পরেরটিতে হারেন। পঞ্চম ও শেষ সেটে শক্তিশালী প্রতিপক্ষকে ৬-৩ ব্যবধানে হারিয়ে তৃতীয় রাউন্ডের টিকিট কাটেন স্ট্রাইকার।

রেকর্ড ২৩ বারের গ্র্যান্ড স্লামজয়ী নোভাক জোকোভিচ অবশ্য সহজ জয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন। স্পেনের বার্নাবে জাপাতা মিরালেসকে ৬-৪, ৬-১ ও ৬-১ ব্যবধানে হারান সার্বিয়ান তারকা।

মেয়েদের এককে হেরে গেছেন দুবারের গ্র্যান্ড স্লামজয়ী পেত্রা কেভিতোভা। ২০২০ সালে টেনিস থেকে অবসর নিয়ে ফিরে আসা অস্ট্রেলিয়ান ওপেন জেতা ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকির কাছে ৭-৫ ও ৭-৬ (৭-৬) ব্যবধানে পরাজিত হয়ে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেন র‍্যাঙ্কিংয়ের ১১তম স্থানে থাকা কেভিতোভা।

র‍্যাঙ্কিংয়ের ৪৪তম স্থানে থাকা চীনের ঝু লিনের বিপক্ষে পাত্তাই পাননি ভিক্টোরিয়া আজারেঙ্কা। খেলোয়াড় প্রথম দুই সেটে ৬-৩ ও ৬-৩ ব্যবধানে হেরে বিদায় নেন ১৮ নম্বরে থাকা বেলারুশ তারকা। শীর্ষ বাছাই ইগা সুয়েটেক পেয়েছেন সহজ জয়। চারবারের গ্র্যান্ড স্লাম বিজয়ী অস্ট্রেলিয়ার ডারিয়া স্যাভিলকে ৬-৩ ও ৬-৪ ব্যবধানে হারান।

Reneta

আরেক অস্ট্রেলিয়ান আজলা টমলজানোভিকের বিপক্ষে ওয়াকওভার পেয়ে তৃতীয় রাউন্ডের টিকিট কেটেছেন চতুর্থ বাছাই কাজাখস্তানের এলেনা রাইবাকিনা। রাশিয়ার মিরা আন্দ্রেভাকে ৬-৩ ও ৬-২ ব্যবধানে হারিয়ে পরের রাউন্ডে গেছেন ষষ্ঠ বাছাই যুক্তরাষ্ট্রের কোকো গাফ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএস ওপেনজোকোভিচরুডলিড স্পোর্টসসিৎসিফাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

’জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে দেশব্যাপী কর্মসূচি

আগস্ট ৩, ২০২৬

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা বাড়ানোর কথা জানাল সরকার

আগস্ট ৩, ২০২৬

বিরোধী দল পতিত স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬

বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT