চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমাবেশে আসার পথে নাটোরে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৯ অপরাহ্ণ ৩১, জুলাই ২০২৩
- সেমি লিড, জনপদ, নাটোর, রাজনীতি
A A
নাটোরে সমাবেশে আসার পথে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটোরে বিএনপির সমাবেশে অংশ নিতে আসার পথে নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে, সেসময় জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

সোমবার (৩১ জুলাই) ভোর ৫টার দিকে শহরের চকবৈদ্যনাথ গুড়পট্টি এলাকায় বেধড়ক পিটিয়ে রাস্তায় ফেলে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার পর বিএনপির সমাবেশ স্থগিত করেছে জেলা বিএনপির আহ্বায়ক মো. শহিদুল ইসলাম। নাটোর সদর থানার কর্মকর্তা নাছিম (ওসি) নাছিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি আলাইপুরে দলীয় কার্যালয়ের সামনে জনসমাবেশ অনুষ্ঠিত হবার কথা। এ উপলক্ষে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ ভোর ৫টার দিকে নেতাকর্মীদের নিয়ে সদর উপজেলার ছাতনী গ্রাম থেকে মোটরসাইকেলে দলীয় কার্যালয়ে আসছিলেন। এসময় শহরের চকবৈদ্যনাথ গুড়পট্টি এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে হামলা করে। তাকে লাঠি ও রড দিয়ে বেধড়ক পিটিয়ে রাস্তায় ফেলে দেয়। তিনি অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

Banglabid

এদিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আওয়ামী লীগের ১৫ থেকে ২০ জন কর্মীকে লাঠিসোঁটা হাতে বিএনপির কার্যালয়ের সামনের রাস্তা দিয়ে দফায় দফায় মোটরসাইকেল নিয়ে মহড়া দিতে দেখা যায়। অন্যদিকে, এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম জানান, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজের চিকিৎসা নিয়ে এখন আমরা ব্যস্ত রয়েছি। এঘটনায় আপাতত জনসমাবেশের কর্মসূচি স্থগিত করা হয়েছে।

ওসি নাছিম আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। হামলাকারী ব্যক্তিদের কাউকে পাওয়া যায়নি। এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাটোরবিএনপি সমাবেশহামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যে মন্তব্য ভারতীয় হাইকমিশনারের

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি দৌড়ে বিএনপির ৪ নেতা, কার রাজনৈতিক অবদান কতটা?

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

আগস্ট ৯, ২০২৬

সিআইডির হেফাজতে অভিনেতা ডন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মানুষকে বিভ্রান্ত করবেন না, বিদ্যুৎ-গ্যাস নিয়ে সংসদে পরিকল্পনা তুলে ধরব’

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT