জনপদ

নতুন রাষ্ট্রপতির নিজ জেলায় মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল

নতুন রাষ্ট্রপতির নিজ জেলায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন রাষ্ট্রপতি তার নিজ জেলায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিলের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করায় তার নিজ জেলা পাবনায় আনন্দ মিছিল, দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ হয়েছে।

সোমবার (২৪ এপ্রিল) সকালে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এবং রাষ্ট্রপতির বাড়ি সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু বিনোদন পার্কে বড় পর্দায় রাষ্ট্রপতির শপথ গ্রহন অনুষ্ঠান দেখানো হয়। শপথ গ্রহণের পরপরই জেলা আওয়ামী লীগ কার্যালয়ে রাষ্ট্রপতির দীর্ঘায়ু ও সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে সাধারণ মানুষদের মাঝে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজসহ অনেকে।

বিষয়:পাবনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…