চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীতের প্রথমার্ধে যুবলীগের দেড় লক্ষাধিক শীতবস্ত্র বিতরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৮ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২৩
রাজনীতি
A A

করোনা মহামারীর পর এবার শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো আওয়ামী যুবলীগ। বিগত বছরগুলোর মতো এবারও শীতের প্রারম্ভিক পর্যায়ে দেড় লক্ষাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনটি।

শুক্রবার সন্ধ্যায় সংগঠনের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠালগ্ন থেকে এ দেশের ক্লান্তিকালে, দুর্যোগ-দুর্বিপাকে, আন্দোলন-সংগ্রামে সবসময় দেশ ও সাধারণ মানুষের পাশে ছিল। তারই ধারাবাহিকতা করোনা মহামারিতে বিনামূল্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, ঔষধ, ফ্রি মেডিকেল সেবা, বিনামূল্যে অক্সিজেন সেবা, ফ্রি অ্যাম্বুলেন্স ও করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির লাশ দাফন বা সৎকার করে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করেছে যুবলীগ। যার ফলে মহান জাতীয় সংসদে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী যুবলীগের ভূঁয়সী প্রশংসা করেন। প্রশংসিত হয়েছে সর্বমহলে। যুবলীগের মানবিক কার্যবলী অব্যাহত রাখতে শীতের তীব্রতা যখন প্রচণ্ড আকার ধারণ করেছে তখনও যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে যুবলীগের নেতাকর্মীরা।

গত ২১ নভেম্বর যশোরে প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভা শেষে এক হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে দেশব্যাপী যুবলীগের শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। গত ২৯ নভেম্বর চট্টগ্রামে প্রধানমন্ত্রী জনসভাকে সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা শেষে চট্টগ্রামের সিআরপি চত্বরে যুবলীগের পক্ষ থেকে এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে গত ১৫, ১৬ ও ১৭ জানুয়ারিতে যুবলীগের সাত সদস্য বিশিষ্ট সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপির নেতৃত্বে উত্তরবঙ্গের দিনাজপুরে চার হাজার, পঞ্চগড়ে দু’হাজার, নীলফামারীতে দু’হাজার এবং ঠাকুরগাঁওয়ে চার হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এছাড়াও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের আহ্বানে দেশব্যাপী যুবলীগের নেতাকর্মীরা শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন অব্যাহত রেখেছেন। শীতের প্রথমার্ধে যুবলীগের পক্ষ থেকে দেড় লক্ষেরও অধিক কম্বল বিতরণ করা হয়েছে এবং এখনও অব্যাহত রয়েছে।

Reneta


বিভিন্ন জেলা ও মহানগর যুবলীগের কম্বল বিতরণের তালিকা
কেন্দ্রীয় যুবলীগ ২৩ হ্জার ৬০০টি, ঢাকা মহানগর যুবলীগ উত্তর ১১ হাজার, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ এক হাজার ৫০০টি, পঞ্চগড় জেলা ৫০০টি, লালমনিরহাট জেলা ২০০টি, দিনাজপুর জেলা চার হাজারটি, কুড়িগ্রাম জেলা এক হাজার ২০০টি, নীলফামারী জেলা এক হাজারটি, ঠাকুরগাঁও জেলা আট হাজারটি, গাইবান্ধা জেলা দু’হাজারটি, নাটোর জেলা পাঁচ হাজারটি, পাবনা জেলা আট হাজারটি, বগুড়া জেলা নয় হাজার ৭০০টি, জয়পুরহাট জেলা ৫০০টি, নওগাঁ জেলা এক হাজারটি, খুলনা মহানগর দু’হাজারটি, যশোর জেলা আট হাজারটি, কুষ্টিয়া জেলা চার হাজারটি, মেহেরপুর জেলা পাঁচ হাজারটি, মাগুরা জেলা দু’হাজারটি, ঝিনাইদহ জেলা ৫০০টি, চুয়াডাঙ্গা জেলা এক হাজারটি, ফরিদপুর জেলা এক হাজারটি, মাদারীপুর ৪০০টি, ঢাকা জেলা ১১০০টি, নারায়ণগঞ্জ জেলা ৭০০টি, টাঙ্গাইল জেলা ৫০০টি, মানিকগঞ্জ জেলা এক হাজারটি, গাজীপুর জেলা ৫০০০টি, গাজীপুর মহানগর ২৫০০টি, ময়মনসিংহ জেলা ১৬০০টি, ময়মনসিংহ মহানগর ৫০০টি, জামালপুর জেলা ৩০০টি, নেত্রকোণা জেলা ১৫০০টি, শেরপুর জেলা ২০০টি, পটুয়াখাীল জেলা ৫০০০টি, কুমিল্লা উত্তর জেলা ১৫০০টি, কুমিল্লা মহানগর ২৫৬০টি, কুমিল্লা দক্ষিণ জেলা ২০০০টি, লক্ষ্মীপুর জেলা ২৫৯০টি, ফেনী জেলা ১৫০০টি, নোয়াখালী জেলা ৪০০০টি, চট্টগ্রাম মহানগর ৪৫০০টি, চট্টগ্রাম দক্ষিণ জেলা ১০০০টি, সুনামগঞ্জ জেলা ১৫০০টি ও মৌলভীবাজার জেলা ৭০০টি, সর্বমোট= ১,৫৫,৩৫০টি কম্বল বিতরণ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: যুবলীগশীতবস্ত্র বিতরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রি-শিপমেন্ট ঋণ চালু: রপ্তানি বাণিজ্যে বাড়বে গতি

এপ্রিল ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

রাজশাহীতে চাঁদা না পেয়ে শিক্ষিকাকে মারধরের অভিযোগ

এপ্রিল ২৪, ২০২৬

রানা প্লাজা ট্রাজেডি: ক্ষত অমলিন, বিচার অধরা

এপ্রিল ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

এপ্রিল ২৪, ২০২৬

ইরানের পরিবর্তে বিশ্বকাপে খেলার ‘লজ্জাজনক’ প্রস্তাব প্রত্যাখ্যান ইতালির

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT