রাজনীতি

আওয়ামী লীগের মনোনয়ন বিতরণ শুরু

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মনোনয়ন পত্র তোলার মাধ্যমে দলটির মনোনয়ন বিতরণ শুরু হয়েছে। গতকাল ২৯৮টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।

সোমবার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে বিতরণ শুরু হয়েছে। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সায়েম খান জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র এরই মধ্যে বিতরণ করা শুরু হয়েছে। রোববার (২৬ নভেম্বর) মনোনয়নপ্রাপ্ত ২৯৮ প্রার্থীর নাম ঘোষণা করে আওয়ামী লীগ। এর আগে ৩ হাজার ৩৬২ জন মনোনয়ন চেয়ে আবেদন করেন।

বিষয়:আওয়ামীলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…