চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কথাশৈলী আবৃত্তি চক্রে’র দ্বিতীয় কর্মশালার ফরম বিতরণ শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২৩
শিল্প সাহিত্য
A A

কথাশৈলী আবৃত্তি চক্র পরিচালিত প্রমিত উচ্চারণ, বাচনিক উৎকর্ষ, সংবাদ উপস্থাপন ও আবৃত্তি বিষয়ক সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় কর্মশালার ফরম বিতরণ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ‘শুদ্ধতার চর্চায় কেটে যাক জড়তা’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা ‘কথাশৈলী আবৃত্তি চক্র’ কণ্ঠ প্রস্তুতির দ্বিতীয় কর্মশালা শুরু করতে চলেছে।

প্রায় একশ প্রশিক্ষণার্থী নিয়ে প্রথম আবর্তনের পর টিভি সাংবাদিকতা, সংবাদ উপস্থাপনা এবং আবৃত্তি চর্চা বিষয়ে দ্বিতীয় আবর্তনের ভর্তি ফরম বিতরণ শুরু হয়েছে গত রবিবার থেকে যা চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। প্রমিত উচ্চারণ, বাচনিক উৎকর্ষ, সংবাদ উপস্থাপন ও আবৃত্তি বিষয়ক সার্টিফিকেট কোর্সে ভর্তির ফরম পাওয়া যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রতিদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আগ্রহীরা অনলাইন ভর্তি ফরমও জমা দিতে পারবেন।

এছাড়া কথাশৈলী আবৃত্তি চক্রের ফেসবুক পেইজ অনুসরণ করে ভর্তি বিষয়ক যে কোন তথ্য সহযোগিতা পাওয়া যাবে। দ্বিতীয় আবর্তনের ক্লাস শুরু হবে আগামী ৪ নভেম্বর থেকে প্রতি শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়াতে।

মোবাইল আসক্তিসহ বিভিন্ন অপসংস্কৃতি রোধে সন্তানকে সৃজনশীল কাজের সাথে যুক্ত করার আহ্বান জানিয়ে কথাশৈলী আবৃত্তি চক্রের পরিচালক রহমতুল্লাহ রাজন বলেন, টিভি সাংবাদিকতা, সংবাদ উপস্থাপক, অনুষ্ঠান উপস্থাপক, ক্লাস প্রেজেন্টেশন, বিভিন্ন চাকরির সাক্ষাৎকারে নিজেকে সাবলীলভাবে উপস্থাপন, সর্বোপরি সুন্দর প্রমিত উচ্চারণে দক্ষতা অর্জনের লক্ষ্যে কাজ করছে কথাশৈলী আবৃত্তি চক্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবৃত্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

যাদের নিয়ে অজিদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে খেলবে বাংলাদেশ

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের ইতিহাসে বৃহৎ শিক্ষা বাজেট ঘোষণা

জুন ১১, ২০২৬

নতুন মোবাইল সিমের ওপর ৩০০ টাকার কর প্রত্যাহারের প্রস্তাব

জুন ১১, ২০২৬

বাজেট ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা

জুন ১১, ২০২৬
ছবি: এআই

ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের জন্য ভ্যাট অব্যাহতি বহাল

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT