নীলফামারীতে ট্রাই ফাউন্ডেশনের কম্বল বিতরণ
নীলফামারীতে ট্রাই ফাউন্ডেশনের কম্বল বিতরণ অনুষ্ঠানে নারী ও শিশুদের উপস্থিতি, সামাজিক কার্যক্রমের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
উত্তর জনপদের সীমান্তবর্তী হিমালয় সংলগ্ন জেলা নীলফামারীতে শীত জেকে বসেছে। ঋতু বৈচিত্রের খেয়ালিপনায় সূর্য ডোবার পর থেকে সূর্য উদয় দুপুর পর্যন্ত ঘন কুয়াশা চাদরে ঢাকা পড়ে রাস্তাঘাট। ফলে দিন ও রাতে শীতের প্রকোপ বেশি থাকায় কষ্টে অনেক শীতার্থ মানুষ। এসব শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে গরমের উষœতা ছড়িয়ে দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে আবারও শীতার্ত মানুষের মঝে বছরের শুরুতে শীতবস্ত্র বিতরণ করে ইংরেজী নতুন বছর বরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। নীলফামারী থেকে আনোয়ারুল আলমের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






