চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোলায় কৃষকদের ঈদ উপহার দিলো ‘ফলন ফাউন্ডেশন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০২৪
কৃষি, জনপদ, ভোলা
A A
কৃষকদের ঈদ উপহার প্রদান করছে ফলন ফাউন্ডেশন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোলার চরফ্যাশন উপজেলায় অসহায় ও আর্থিক অসচ্ছল কৃষক পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যপণ্য বিতরণ করেছে তরুণদের সংগঠন ‘ফলন ফাউন্ডেশন’। দুই শতাধিক কৃষক পরিবার এই ঈদ উপহার পেয়ে খুবই উচ্ছ্বাসিত।

শুক্রবার ৫ এপ্রিল ফলন ফাউন্ডেশন এর উদ্যোগে ‘কৃষকের ঈদ খুশি ২০২৪’র আওতায় উপজেলার হাজারীগঞ্জ ও জিন্নাগড় ইউনিয়ন স্থানে সুবিধাবঞ্চিত কৃষক পরিবারের মাঝে প্রতি বছরের ন্যায় এই বছরও এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

প্রত্যেক কৃষক পরিবারকে একটি খুশির ব্যাগে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য সামগ্রী (চাল, সেমাই, পেঁয়াজ, আলু ইত্যাদি) দেয়া হয়।

Banglabid

এই বিতরণ কার্যক্রম পরিচালনা করেন ফলন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. হিজবুর রহমান ও সহ প্রতিষ্ঠাতা মো. মেহেদী হাসানসহ ১০ জন তরুণ সংগঠক ও স্বেচ্ছাসেবী।

বিতরণ শেষে হিজবুর রহমান বলেন, সেবামূলক কাজে আমরা অনেক আগে থেকেই নিয়োজিত ছিলাম। কিন্তু ফলন ফাউন্ডেশন নামে আনুষ্ঠানিকভাবে আমরা গত বছর থেকে আমাদের কার্যক্রম শুরু করি। গত বছর আমরা ‘কৃষকের ঈদ খুশি ২০২৩’এ প্রায় ৫০ জন কৃষককে ঈদ উপহার দিয়েছিলাম। আর এ বছর আমরা দু’শতাধিক কৃষক পরিবারকে ঈদ উপহার সামগ্রী দিতে পেরেছি। কেবল ঈদ খুশী নয় আমরা সারা বাংলাদেশে কৃষকদের নিয়ে নানা ধরনের কর্মকাণ্ড এবং কর্মসূচি পরিচালনা করছি, যার মাধ্যমে কৃষক এবং কৃষিখাত আরও স্বাবলম্বী হবে।

তিনি বলেন, ফলন ফাউন্ডেশন মূলত তরুণদের একটি সংগঠন, যা দেশের এবং কৃষির উন্নয়নে কাজ করছে। আশা করি, আমরা আগামী দিনগুলোতে আরও বেশি সংখ্যক কৃষককে আমাদের সেবার আওতায় অন্তর্ভুক্ত করতে পারব এবং কৃষি এবং কৃষকদের উন্নয়নে আরও বেশি তরুণ ফলন ফাউন্ডেশনে যোগদান করবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ উপহার বিতরণফলন ফাউন্ডেশনভোলায় ঈদ উপহার বিতরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT