চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঞ্চনার শিকার কর্মকর্তাদের জন্য কমিটি গঠন নিয়ে অসন্তোষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০০ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
ঢাকার সরকারি ভবন ও প্রবেশদ্বার, শহরের ব্যস্ততা. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়কালে চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার এবং এ সময়ের মধ্যে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নের জন্য গঠিত কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।

সোমবার ১৬ সেপ্টেম্বর রাতে পরিষদ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। এর আগে দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখা থেকে এ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ২৫টি ক্যাডারকে পাশ কাটিয়ে এ কমিটি শুধু জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় চাকরিজীবীদের জন্য গঠন করা হয়েছে বলে পরিষদ এ অসন্তোষ প্রকাশ করে। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ মনে করে উল্লিখিত সময়ে সব ক্যাডারেই এ ধরনের বঞ্চনা তৈরি হয়েছে। সুতরাং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য এ ধরনের কমিটি গঠন করা হলে সব ক্যাডারের জন্যও একই ধরনের কমিটি গঠন করা আবশ্যক বলে পরিষদ মনে করে।

Banglabid

প্রত্যেকটি ক্যাডারের শীর্ষ কর্মকর্তাকে সভাপতি ও প্রয়োজনীয় সংখ্যক অন্যান্য সদস্য নিয়ে এ কমিটি গঠনের জন্য আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ প্রস্তাব করছে। বিবৃতিতে অনতিবিলম্বে এ ধরনের কমিটি গঠনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রত্যেকটি মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়ার জন্য পরিষদ অনুরোধ এবং এ বিষয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অসন্তোষশিকার
শেয়ারTweetPin

সর্বশেষ

অর্থনীতির চাকা সচল করতে প্রধানমন্ত্রীর উদ্যোগ, বাস্তবে কেন ধীরগতি?

আগস্ট ১৫, ২০২৬

ঘুষ দিয়ে শিক্ষকদের প্রাপ্য টাকা তোলা জাতির জন্য দীনতা-হীনতা: প্রধানমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

যে সময় শ্রমিকের জীবন যাপন করতে হয়েছিলো মিলনকে!

আগস্ট ১৫, ২০২৬

প্রকৃতি আমাদের শেখায়—সবকিছুই একদিন বদলে যায়

আগস্ট ১৫, ২০২৬

যে কারণে মেসির অনুশীলনে গোপনীয়তা চান মিয়ামি কোচ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT