অপরাধ

সীমান্তে স্মার্ট মোবাইল ফোনের ডিসপ্লে ও ভারতীয় মহিষ জব্দ করলো বিজিবি

বিজিবি সদস্যরা সীমান্তে মোবাইল ও ভারতীয় মহিষ জব্দ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্তে বিজিবির সদস্যরা স্মার্ট মোবাইল ফোন ও ভারতীয় মহিষ জব্দ করেছে, যা সীমান্তে অবৈধ চোরাচালান রোধে গুরুত্বপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সিলেটের জৈন্তাপুর এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে অভিযান চালিয়ে এক হাজার ১৬৬টি স্মার্ট মোবাইল ফোনের ডিসপ্লে ও ১৬টি ভারতীয় মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

শনিবার রাত দুইটায় গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার জৈন্তাপুর এবং সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব জব্দ করে। মালামালগুলোর আনুমানিক মূল্য এক কোটি চার লাখ পঁয়তাল্লিশ হাজার চারশত টাকা।

রোববার বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। জব্দ করা চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়:বিজিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…