অপরাধ

হাইকোর্টের সামনে থেকে খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার

হাইকোর্টের সামনে ভিড় ও পুলিশি তল্লাশি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হাইকোর্টের সামনে একদল মানুষ ও পুলিশি তল্লাশি চলাকালে মরদেহের খণ্ড-বিখণ্ড অংশ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠসংলগ্ন হাইকোর্টের সামনের ফুটপাত থেকে ড্রামভর্তি একটি খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।

লাশ পাওয়ার কথা শুনে গণমাধ্যমকর্মী ও উৎসুক জনতা ঘটনাস্থলে ভীড় করতে থাকে।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, জাতীয় ঈদগাহ মাঠের পানির পাম্প সংলগ্ন ফুটপাতে কে বা কারা দুটি প্লাস্টিকের ড্রাম রেখে গেছে। একটি ড্রাম খুলে ভিতরে খণ্ড-বিখণ্ড মানবদেহ পাওয়া যায়, সঙ্গে মাথাও রয়েছে।

তিনি জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

বিষয়:শাহবাগ থানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…