চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শারদীয় দুর্গোৎসব’২২ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫২ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২২
বাংলাদেশ
A A

‘ধর্ম যার যার, উৎসব সবার’- এই স্লোগানকে সামনে রেখে ঢাকা-৬ আসনে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় শারদীয় দুর্গোৎসব-২০২২ উদযাপন উপলক্ষ্যে অত্র নির্বাচনী আসনের সংসদ সদস্য অ্যাড. কাজী ফিরোজ রশীদ হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন।

সোমবার বিকালে ঢাকা-৬ আসনের সংসদ সদস্যের ব্যাক্তিগত কার্যালয়ের সেমিনার হলে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে ঢাকা-৬ আসনের অন্তর্গত ( সূত্রাপুর, কোতয়ালী, ওয়ারী, বংশাল, গেন্ডারিয়া) থানাধীন মোট ৬৩টি পূজামণ্ডবের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

ঢাকা-৬ আসনের সাংসদ এড. কাজী ফিরোজ রশীদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ-সম্পাদক স্বামী শান্তি করানন্দ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম স্বপন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি আলী আকবর বাবুল, সাংগঠনিক সম্পাদক ও ঢাকা ন্যাশনাল হাসপাতাল ব্যবস্থাপনা বোর্ডের সদস্য গাজী সারোয়ার হোসেন বাবু, ৪২ নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী সেলিম, ওয়ারী জোনের সিনিয়র সহকারী পুলিশ অফিসার হাফিজুর রহমান, ওয়ারী, সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মত বিনিময়ে নির্বাচনী এলাকার সকল পূজামন্ডপের জন্য সাংসদ কাজী ফিরোজ রশীদ ব্যক্তিগতভাবে আর্থিক অনুদান প্রদান করেন।

Banglabid

সভাপতির বক্তব্যে অ্যাড. কাজী ফিরোজ রশীদ শান্তিপূর্ণভাবে পূজোৎসব উদযাপনের নিশ্চয়তা প্রদান করেন। অসাম্প্রদায়িক চেতনার এই বাংলাদেশে যার যার ধর্ম সে সে পালন করবে উল্লেখ করে তিনি বলেন, সরকারের অন্যতম একটি সফলতা হচ্ছে এদেশের উগ্রবাদ, জঙ্গীবাদ উৎখাত করে অসাম্প্রদায়িক দেশ বিনির্মাণ করা।

পূজোৎসবকে কেন্দ্র করে যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয় সেজন্য তিনি যথাযথ দায়িত্ব পালনে ওয়ারী বিভাগের পুলিশের প্রতি উদার্ত আহ্বান জানান। পরিশেষে পূজোৎসবের সফলতা কামনা করে ঢাকা-০৬ আসনের সকল পর্যায়ের নেতাকর্মীকে সজাগ থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্গাপূজাশারদীয় দুর্গোৎসব
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT