চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নিয়ে কানাডায় আলোচনা সভা

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
১১:৫৪ পূর্বাহ্ন ০৮, সেপ্টেম্বর ২০২৪
প্রবাস সংবাদ
A A

কানাডার টরেন্টোতে ‘ছাত্র জনতার গণ-অভ্যুত্থান প্রবাসী জনগণের প্রত্যাশা এবং করণীয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ-পিডিআই কানাডা।

পিডিআই সভাপতি আজফর সৈয়দ ফেরদৌস-এর সভাপতিত্বে মনির জামান রাজুর সঞ্চালনায় শহরের ছাত্র, শিক্ষক এবং নাগরিকরা অংশ নেন। সভায় ছাত্রদের মধ্যে বক্তব্য দেন কানাডার মেট্রোপলিটন বিশ্ববিদ্যায়ের নুসাইবা নাওয়ার, ইয়র্ক বিশ্ববিদ্যায়ে পিএইচডি অধ্যয়নরত সৃজনী রহমান, টরন্টো বিশ্ববিদ্যালয়ের সুকন্যা চৌধুরী, টরন্টো বিশ্ববিদ্যালয়ের নেইথেন হাসান, ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাদমান হাবিব।

নাগরিকদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যুৎ রঞ্জন দে, নাসির উদ দুজা, সোলায়মান তালুত রবিন, ইমামুল হক, ভিক্টর গোমেজ, আরিফ মোরশেদ, মিনারা বেগম, কামরান করিম, ড. জান্নাতুল ফেরদৌস, আহমদ হোসেন প্রমূখ।

সভার শুরুতে বাংলাদেশ এবং কানাডার জাতীয় সংগীত পরিবেশিত হয়। সমবেতভাবে উপস্থিত নাগরিকরা জাতীয় সংগীতে অংশ নেন। ‘তারা কেমন বাংলাদেশ চাই’-এমন বিষয় নিয়ে সভায় কানাডায় শিক্ষারত বাংলাদেশি ছাত্ররা, এখানে বড় হওয়া বাঙালি তরুণ প্রজন্মের প্রতিনিধিরা সভায় আলোচনা করেন।

প্রবাসী বিশিষ্ট নাগরিকরা আলোচনা করেন তাদের প্রত্যাশা, করনীয় এবং প্রবাসীদের অধিকার নিয়ে।

সভায় আলোচনায় নিম্নলিখিত দাবি সমূহ উত্থাপিত হয়:

Reneta

১। জুলাই আগষ্টের আন্দোলনে শহীদ এবং আহতদের তালিকা এবং শহীদ পরিবারের পুনর্বাসন, আহতদের চিকিৎসা, ক্ষতিপুরণের ব্যবস্থা করতে হবে।

২। শত শত ছাত্র জনতার হত্যার বিচার, ঢালাওভাবে মামলা না করে সুনির্দিষ্ট মামলা এবং নিশ্চিত করতে হবে।

৩। রাষ্ট্রীয় সকল নীতিতে বৈষম্যহীন নীতি গ্রহন করতে হবে। ধর্ম, বর্ণ, জাতীগোষ্ঠীর মধ্যে রাষ্ট্রীয় বৈষম্য বন্ধ করতে হবে।

৪। দেশ থেকে পাচারকৃত সকল অর্থ ফেরত আনার ব্যবস্থা করতে হবে। সকল পর্যায়ে দুর্নীতি রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

৫। দেশপ্রেম এবং আত্মমর্যাদার নীতিতে ভারত, চীন, আমেরিকা স্‌কল দেশের সাথে দেশের পররাষ্ট্রনীতি ঢেলে সাজাতে হবে।

৬। যৌক্তিক সময়ে আবাধ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন এবং নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তেরর পরিকল্পনা ঘোষণা করতে হবে।

প্রবাসীদের অধিকার ও দাবি:

১। সারা বিশ্বের সকল প্রবাসীদেরকে আগামী নির্বাচনেই ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে।

২। দেশ থেকে প্রবাসে যাওয়া বা ফেরত আসার সময় সকল ধরনের হয়রানি এবং বৈষম্যমূলক আচরণ বন্ধ হরতে হবে।

৩। বিদেশে অবস্থিত সকল মিশনে নাগরিকদের সাথে সম্মানজনক এবং পেশাদারি আচরন নিশ্চিত করতে হবে।

৪। কুটনৈতিক মিশনের সদস্যদেরকে প্রবাসের রাজনৈতিক সভা এড়িয়ে চলতে হবে।

৫। কূটনৈতিক মিশন থেকে কোনোরকম হয়রানি ছাড়া সেবা দিতে হবে।

৬। কূটনৈতিক মিশন থেকে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট তৈরি, নবায়ন, নো-ভিসা প্রক্রিয়া সহজ করে প্রদানের ব্যবস্থা করতে হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানপ্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ কানাডাপ্রবাসীদের অধিকার
শেয়ারTweetPin

সর্বশেষ

জামায়াত ক্ষমতায় এলে বৃদ্ধ ও শিশুদের চিকিৎসা ফ্রি থাকবে: অধ্যাপক মুজিবুর

ফেব্রুয়ারি ৪, ২০২৬

জাহানারার ৪ অভিযোগের দুটিতে সত্যতা পেয়েছে বিসিবির তদন্ত কমিটি

ফেব্রুয়ারি ৪, ২০২৬
নির্বাচন কমিশন ভবন ছবি: সংগৃহীত

যেসব জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ভোট হয়নি

ফেব্রুয়ারি ৪, ২০২৬

‘প্রেমিক’ নামে কোনো সিনেমা করছেন না নিশো, তবে…

ফেব্রুয়ারি ৪, ২০২৬

এপস্টেইন নথি পড়ে স্তম্ভিত, সনাতন দর্শন নিয়ে সরব কঙ্গনা

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT