চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্টারনেট ব্যবহারের ক্ষতিকর দিক নিয়ে ইতালিতে আলোচনায় বিমাস প্রেসিডেন্ট

এমদাদুল হক এমদাদুল হক
১০:৫৮ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২৪
প্রবাস সংবাদ
A A
বিভিন্ন পেশার মানুষজন আলোচনা সভায় অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতালির প্রথম সারির রাজনৈতিক দল ডেমোক্রাটিক পার্টি (পিডি) আয়োজিত ফেসতা দেল্লা উনিতা শীর্ষক বার্ষিক ধারাবাহিক অনুষ্ঠানে এবছর গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন বাংলাদেশ ইমিগ্র্যান্টস অ্যাসোসিয়েশন-বিমাস প্রেসিডেন্ট ড. মুক্তার হোসেন মার্ক।

দেশটির রাজধানী রোমের প্রাণকেন্দ্র বিশ্ব খাদ্য সংস্থার পাশে উন্মুক্ত স্থানে প্রতিবছর টানা দুই সপ্তাহ চলে এই আয়োজন। মূলত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিস্থিতির জটিলতা, সমসাময়িক সমস্যা সমূহের খুঁটিনাটি দিক  নিয়ে বিশিষ্টজনরা আলোচনা ও মতবিনিময় করেন। এরপর আলোচিত বিষয়গুলো জনগণের প্রতিনিধিত্বকারী পরিষদ জাতীয় সংসদে উপস্থাপন করে দলটি। প্রয়োজনে আইন প্রণয়ন তথা এর প্রয়োগের মাধ্যমে জনগণের কল্যাণ সাধনের প্রচেষ্টা করা হয়।

১১ জুলাই বৃহস্পতিবারের বিশেষ পর্বে অপ্রাপ্ত বয়স্কদের ইন্টারনেট ব্যবহারের অধিকার ও সুযোগ এবং এর উপকারী ও ক্ষতিকর দিক শীর্ষক আলোচনা হয়। অংশগ্রহনে ছিলেন টানা দুইবারের ইউরোপিয়ান পার্লামেন্ট মেম্বার ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী সিলভিয়া কস্তা, বর্তমান পার্লামেন্ট এমপি ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মারিয়ান্না মাদিয়া, অর্থ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য এড. ইজিদে কাস্তানিয়লা, বিশিষ্ট মনোবিজ্ঞানী ও লেখিকা ভিরজিনিয়া চারাভলো, রোম সিটি কর্পোরেশনের কালচারাল কমিশনের প্রেসিডেন্ট এরিকা বাত্তালিয়া ও বাংলাদেশ ইমিগ্র্যান্টস অ্যাসোসিয়েশন-বিমাস প্রেসিডেন্ট ড. মুক্তার হোসেন মার্ক।

Banglabid

এড. গুস্তাভো পাভোনের পরিচালনায় আলোচকরা বলেন, অনিয়ন্ত্রিত নিরাপত্তাহীন অবাধ ইন্টারনেট ব্যবহারে আমাদের শিশু-কিশোররা যেভাবে অভ্যস্ত হয়ে পড়ছে এতে করে বিভিন্ন ইতিবাচক দিকগুলোর পাশাপাশি ভয়াবহ ক্ষতিকারক পরিস্থিতির স্বীকার হচ্ছে। ইন্টারনেটের প্রতি মাত্রাতিরিক্ত আসক্তি বিভিন্ন ধরনের গেমস, একান্ত ব্যক্তিগত ও গোপনীয় তথ্য ছবি এমনকি ভিডিও আদান-প্রদানে প্রতিনিয়ত শিশু কিশোরদের অজান্তে ঠেলে দিচ্ছে এক অন্ধকার জগতের দিকে। কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে একদিকে মেধা ভিত্তিক বুদ্ধিবৃত্তিতে তৈরি হচ্ছে পরনির্ভরশীলতা, অন্যদিকে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছে এসব শিশু-কিশোররা। আত্মহত্যার মত মর্মান্তিক গঠনা ঘটেছে বহুবার। শুধু তাই নয় অভিভাবকদের পক্ষ থেকে যখন তাদের উপর কোন নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে, সেখানে তৈরি হচ্ছে মারাত্মক ভুল বোঝাবুঝি, যা আদালত পর্যন্ত গড়াচ্ছে। এতে করে নিরবে নিভৃতে ভুক্তভোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে ।

ইতালির অভ্যন্তরে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলকে একটি গণতান্ত্রিক, জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থার চর্চায় এই আলোচনা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুফল বয়ে আনবে-এমনটি ধারনা করেন আলোচকরা।

Reneta

আলোচনা শেষে ইতালির সাবেক স্বাস্থ্যমন্ত্রী রবের্তো স্পেরান্সা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মারিনা সেরেনি‘র সাথে বিমাস প্রেসিডেন্ট ড. মুক্তার হোসেন মার্ক সৌজন্য সাক্ষাৎ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালির রোমডেমোক্রাটিক পার্টি (পিডি)বাংলাদেশ ইমিগ্র্যান্টস অ্যাসোসিয়েশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে আলো ছড়াতে পারলেন না সাকিব-হৃদয়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT