চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজেটে সংস্কৃতির বরাদ্দ নিয়ে হতাশা প্রকাশ

সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিবৃতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৭ অপরাহ্ণ ০৬, জুন ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রস্তাবিত বাজেটে সংস্কৃতির বরাদ্দ নিয়ে হতাশা প্রকাশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। তারা বলেছে, সংস্কৃতিকে অবহেলা করে কখনও মননশীল জাতি গড়ে তোলা যায় না।

বৃহস্পতিবার ৬ জুন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি লেখক-গবেষক গোলাম কুদ্দুছ এবং সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী মো. আহ্কাম উল্লাহ্ এক বিবৃতিতে সদ্যঘোষিত বাজেটে সংস্কৃতির অপ্রতুল বরাদ্দে হতাশা প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়, নির্বাচনী ইশতেহারে ঘুষ-দুর্নীতি-সাম্প্রদায়িকতামুক্ত আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার যে প্রত্যয়ের কথা আওয়ামী লীগ বলেছিল- ঘোষিত বাজেটে সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য নীতি-আদর্শ-নৈতিক মূল্যবোধসম্পন্ন আধুনিক প্রগতিবাদী বিজ্ঞানমনস্ক মানুষ গড়ার কোন পরিকল্পনা দৃশ্যমান নয়। সংস্কৃতিকে অবহেলা করে কখনও মননশীল জাতি গড়ে তোলা যায় না।

তৃণমূল থেকে রাজধানী পর্যন্ত একটি সাংস্কৃতিক জাগরণ গড়ে তোলার জন্য সদিচ্ছার পাশাপাশি অবকাঠামোগত সুযোগ-সুবিধা ও প্রশিক্ষণের কোন বিকল্প নেই।

বিবৃতিতে বলা হয়, সম্মিলিত সাংস্কৃতিক জোট দীর্ঘদিন যাবৎ- উপজেলা পর্যায়ে মিলনায়তন ও মুক্তমঞ্চ নির্মাণ, প্রত্যেক জেলা শহর ও রাজধানীতে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন মিলনায়তন ও মহড়া কক্ষ নির্মাণ, জেলা ও উপজেলা পর্যায়ে নাটক, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও চারুকলার স্থায়ী প্রশিক্ষক নিয়োগ এবং অসচ্ছল শিল্পীদের বাস্তবসম্মত সম্মানী প্রদানের দাবি জানিয়ে আসছে।

অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায়ও এ সকল কর্মসূচি বাস্তবায়নে স্বল্প বা দীর্ঘমেয়াদী কোন কর্মপরিকল্পনা নেই। স্বভাবতই এ বাজেট সংস্কৃতিকর্মীদের হতাশ করেছে।

Reneta

বিবৃতিতে, উপস্থাপিত বাজেট পাশ হবার পূর্বেই উল্লেখিত বিষয়গুলো বিবেচনার দাবি জানানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাজেটে সংস্কৃতির বরাদ্ধে হতাশাসম্মিলিত সাংস্কৃতিক জোট
শেয়ারTweetPin

সর্বশেষ

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬

ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩২ জনের মৃত্যু

জুন ৮, ২০২৬

সড়কবাতির প্রযুক্তি দেখতে ফ্রান্স যেতে চান রাজশাহী সিটি প্রশাসক, প্রধানমন্ত্রীর না

জুন ৮, ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ

জুন ৮, ২০২৬

বাংলাদেশ চ্যালেঞ্জিং, রোমাঞ্চকর সিরিজের অপেক্ষায় অজি অধিনায়ক

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT