বাংলাভিশনের পরিচালক মো. আজিজুল হক মারা গেছেন

চ্যানেল আই অনলাইন এর জন্য তোলা ব্যক্তির ছবি, যিনি সম্ভবত একজন সাংবাদিক বা কর্মকর্তা।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের পরিচালক মো. আজিজুল হক মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
রোববার (৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।
বাংলাভিশনের চেয়ারম্যান আবদুল হকের জ্যেষ্ঠ সন্তান আজিজুল হক। মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে, ভাই-বোন ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






