চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাসনের দেয়াল পেরিয়ে কানে পানাহি, কান্নাভেজা প্রিমিয়ার

২২ বছর পর কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত ইরানি নির্মাতা জাফর পানাহি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ন ২১, মে ২০২৫
বিনোদন
A A

ইরানের বর্ষীয়ান চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি প্রায় ২২ বছর পর প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত তার নতুন ছবি ‘ইট ওয়াজ জাস্ট অ্যান এক্সিডেন্ট’ -এর প্রিমিয়ারে লালগালিচায় দেখা যায় এই প্রখ্যাত পরিচালককে।

তেহরান সরকার ১৫ বছর ধরে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সর্বশেষ তিনি কানে উপস্থিত ছিলেন ২০০৩ সালে। যখন তার বিখ্যাত চলচ্চিত্র ‘ক্রিমসন গোল্ড’ ‘আঁ সার্তে রিগা’ বিভাগে প্রদর্শিত হয়েছিল।

৬৪ বছর বয়সী পানাহির সঙ্গে এবার কানে ছিলেন তার স্ত্রী, কন্যা ও ছবির প্রধান অভিনেতা বাহিদ মোবাস্সেরিসহ অন্যান্য কলাকুশলীরা।

২০১০ সালে ‘প্রথা বিরোধী প্রচারণা’র অভিযোগে ইরানের আদালত পানাহির ওপর ২০ বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ ও বিদেশে ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করে। যদিও এখন তার বিরুদ্ধে কোনো সক্রিয় মামলা নেই এবং কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞাও নেই বলে জানিয়েছেন চলচ্চিত্রটির এক মুখপাত্র।

প্রিমিয়ারে দর্শকদের আবেগময় অভ্যর্থনায় কান্নায় ভেঙে পড়েন পানাহি। চলচ্চিত্রটি উৎসর্গ করেন ইরানে নিষিদ্ধ ঘোষিত সব নির্মাতা, বিশেষ করে সেইসব নারী পরিচালক ও অভিনেত্রীদের, যারা নারীর অধিকারের দাবিতে আন্দোলনকারী কর্মীদের পাশে ছিলেন।

‘ইট ওয়াজ জাস্ট অ্যান এক্সিডেন্ট’ ছবিতে দেখা যায় বাহিদ নামের এক ব্যক্তিকে, যিনি একদিন অপহরণ করেন একটি কৃত্রিম পা-ওয়ালা লোককে, যিনি দেখতে হুবহু তার পুরনো নির্যাতনকারীর মতো। অতীতের সেই নির্যাতনের প্রমাণ পেতে তিনি অন্য বন্দিদের সঙ্গে যোগাযোগ করেন এবং সিদ্ধান্ত নিতে চান কী করবেন এই ব্যক্তির সঙ্গে।

Reneta

এই ছবিটি যেন শুধুই একটি দুর্ঘটনা নয়—বরং প্রতিরোধ, স্মৃতি ও ন্যায়বিচারের এক গভীর মানবিক দলিল।

পানাহির ছবির একটি দৃশ্য

জাফর পানাহি এর আগে ১৯৯৫ সালে ‘দ্য হোয়াইট বেলুন’ চলচ্চিত্রের জন্য কানের ক্যামেরা দ’ওর এবং ২০১৫ সালে বার্লিন চলচ্চিত্র উৎসবে ‘ট্যাক্সি’ ছবির জন্য গোল্ডেন বিয়ার পুরস্কার লাভ করেন।

তিনি জানান, নিষেধাজ্ঞা উঠে গেলেও তাকে এখনও গোপনে এবং আইনের বাইরে থেকেই সিনেমা নির্মাণ করতে হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইট ওয়াজ জাস্ট অ্যান এক্সিডেন্টইরানি নির্মাতাকান চলচ্চিত্র উৎসবজাফর পানাহিপ্রিমিয়ারলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা

এপ্রিল ১১, ২০২৬

কুমিরের মুখে কুকুর, ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনা?

এপ্রিল ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের দিকে তাকিয়ে সারাবিশ্ব, আলোচনায় যেসব বিষয়

এপ্রিল ১১, ২০২৬

কোন রান খরচ না করেই পাঁচ উইকেট মাহিনের

এপ্রিল ১১, ২০২৬

গুরুতর অসুস্থ আশা ভোঁসলে, হাসপাতালে ভর্তি

এপ্রিল ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT