চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের অবস্থানে সমর্থন জানিয়ে আইসিসিতে চিঠি পাকিস্তানের

ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪২ পূর্বাহ্ণ ২১, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

নিরাপত্তা শঙ্কা ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পর এমন অবস্থানে আছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এ অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, আইসিসির গভর্নিং কাউন্সিলের কাছে চিঠিও লিখেছে পিসিবি।

বুধবার সকালে ক্রীড়া গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো জানাচ্ছে, নিরাপত্তার কারণে ভারত থেকে শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে নেয়ার ব্যাপারে আইসিসি একটি বোর্ড সভা ডেকেছিল। তবে পিসিবির ইমেলের কারণেই সভাটি ডাকা হয়েছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

পিসিবি এমন সময়ে ইমেইল করেছে যা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রতিবেদনে বলা হয়েছে- এটি হয়ত, আইসিসির বিশ্বকাপ সময়সূচি পরিবর্তন না করার এবং ভারতের সাথে আসরের সহ-আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশকে খেলার অনুমতি দেয়ার উপর প্রভাব ফেলবে না। আইসিসি এ বিষয়ে দৃঢ় ছিল এবং গত সপ্তাহে বিসিবিকে সে কথাই জানিয়ে গেছে।

বাংলাদেশ সরকারের সমর্থনে বোর্ড ভারতে গ্রুপপর্বের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছে। দুপক্ষই সম্প্রতি ঢাকায় আলোচনায় মুখোমুখি হয়েছিল। কোন পক্ষই অবস্থানের পরিবর্তন করেনি। আইসিসি চাইছে যথারীতি সময়ে খেলা শুরু হোক।

অচলাবস্থা থেকে বের হয়ে আসার সম্ভাব্য উপায় নিয়ে এক সপ্তাহ ধরে জল্পনা-কল্পনার পর পিসিবির দেরিতে জড়িত হওয়ার খবর সামনে আনল ক্রিকইনফো। সূত্রের বরাতে তারা জানিয়েছে, পিসিবি বাংলাদেশের খেলা পাকিস্তানে আয়োজনের প্রস্তাব দিয়েছে এবং আরও নাটকীয়ভাবে বলা হয়েছে যে, পিসিবি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ পর্যালোচনা করছে, যা বাংলাদেশের সাথে কী ঘটবে তার উপর নির্ভর করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিটি-টুয়েন্টি বিশ্বকাপপাকিস্তানপিসিবিবাংলাদেশবিসিবিভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ ফুটবলের মহাতারকা

জুলাই ১০, ২০২৬

আর্লিং হালান্ড: মাঠে দানব, বাইরে শান্ত-মিষ্টি বালক

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

এবার কক্সবাজারের সৈকতে ভেসে এলো অর্ধগলিত মৃতদেহ

জুলাই ১০, ২০২৬

ট্রাম্পকে হত্যার ইরানি পরিকল্পনার গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রকে দিয়েছে ইসরায়েল

জুলাই ১০, ২০২৬

ফ্রান্স ছেড়ে মরক্কোকে বেছে নেয়ায় অনুতাপ নেই: বুয়াদ্দি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT