চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন অভিনেতা, নির্মাতা গাজী মাহতাব হাসান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৪ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০২২
বিনোদন
A A

চলে গেলেন নির্মাতা, অভিনেতা ও চলচ্চিত্র কর্মী গাজী মাহতাব হাসান। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন গাজী মাহতাব হাসানের ঘনিষ্ঠ বন্ধু প্রিসিলা রাজ। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই কিডনি জটিলতায় ভুগছিলেন হাসান। নিয়মিত ডায়ালাইসিস নিতে হতো তাকে। শনিবার দুপুরে স্ট্রোক করলে তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টা ২৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এদিন সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ঢাকা মেডিকেল এর জরুরি বিভাগের বিল্ডিংয়ের সামনে গাজী হাসানের মরদেহ রাখা হয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় রায়েরবাজার বধ্যভূমি কবরস্থানে। সেখানেই জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।

বেশকিছু শর্টফিল্ম ও প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন গাজী মাহতাব হাসান। সর্বশেষ তার নির্মিত ‘সৌল সিঙ্গার’ শর্টফিল্মটি দেশ বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত হয়। এছাড়াও দেশ বিদেশের বেশকিছু পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের সাথে জড়িয়ে আছে তার নাম। এরমধ্যে ডেনমার্কের প্রামাণ্য চলচ্চিত্র ‘দ্য হিউম্যান স্কেল’ এ বাংলাদেশ অংশে প্রোডাকশন ব্যবস্থাপক হিসেবে কাজ করেন।

নির্মাণ সংশ্লিষ্টতার পাশাপাশি প্রায় নিয়মিত অভিনয় করতেন গাজী মাহতাব হাসান। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ‘অলাতচক্র’-তে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন কলকাতায় আশ্রিত থাকা নরেন বিশ্বাসের ভূমিকায় অভিনয় করেন। এছাড়া তিনি রাওয়ান সায়েমার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডেড এন্ড’, দেবাশীষ বিশ্বাসের মুক্তি প্রতীক্ষিত সরকারি অনুদানে নির্মিত ‘মুকুলের যাদুর ঘোড়া’ সহ বেশকিছু স্বল্প ও পূর্ণ দৈর্ঘ্যতে অভিনয় করেন।

চলচ্চিত্র কর্মী হিসেবে স্বাধীন ধারার চলচ্চিত্র আন্দোলনের সঙ্গে যুক্ত সেই আশির দশক থেকে। ভিন্ন ধারার চলচ্চিত্র আন্দোলনের পথিকৃৎ প্রয়াত মুহম্মদ খসরুর শিষ্য ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাগাজী মাহতাব হাসাননির্মাতামুহম্মদ খসরুলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT