চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাইনিং মানি’ না পেয়ে থানায় অভিনেত্রী, পরিচালক বললেন ‘আমি কিছু জানি না’

নাহিয়ান ইমন নাহিয়ান ইমন
৭:০০ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০২২
বিনোদন
A A
অভিনেত্রী থানায়, পরিচালক বললেন আমি কিছু জানি না, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতারণার শিকার হয়েছেন বলে দাবী করেছেন নবীন অভিনেত্রী রাজ রিপা। তার দাবী, নাসিম সৈনিক নামের একজন পরিচালক ও মামুনুর ইসলাম নামে একজন প্রযোজক তার সঙ্গে প্রতারণা করেছেন। তাই তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মঙ্গলবার রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি নং ১৭৪৬) করেছেন।  

জিডিতে রাজ রিপা উল্লেখ করেন, পাঁচ দিনের কথাবার্তার পর ২৪ নভেম্বর পরিচালক ও প্রযোজক তাকে ‘ব্যাচেলর ইন ট্রিপ’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ করান। চুক্তি বাবদ ৩০ পারসেন্ট টাকা দেয়ার কথা থাকলেও দেয়নি। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠাবে বলেও পাঠায়নি। কিন্তু চুক্তিবদ্ধ হওয়ার ছবি ফেসবুকে পোস্ট দিতে এবং নিউজ করাতে চাপ দেন। তবে টাকা চাইলে টালবাহানা করতে থাকেন পরিচালক ও প্রযোজক। পরবর্তীতে তারা বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন।

রাজ রিপার আনা অভিযোগের ভিত্তিতে পরিচালক নাসিম সৈনিক বলেন, নায়িকা ঠিক করেছিলেন প্রযোজক। টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে আমি তেমন কিছু জানি না। তবে হ্যাঁ, সাইনিংয়ের দিন প্রযোজকের কাছে টাকার হয়তো ঘাটতি ছিল। এজন্য তাকে পরে দেয়ার কথা বলেছিল। কিন্তু পরবর্তীতে নায়িকা টাকার জন্য চাপ দিলে প্রযোজক মনঃক্ষুণ্ণ হন। টাকা না পেয়ে নায়িকা ছবি করতে চাননি। পরে কী হয়েছে আমার জানা নেই।

রাজ রিপা বলেন, ডিসেম্বরে এই ছবির শুটিং করার কথা। সেজন্য তড়িঘড়ি করে আমাকে সাইন করায়। কিন্তু পরে যখন আমি ৩০ পারসেন্ট পারিশ্রমিক চাই তখন বুঝতে পারি যে এই পরিচালক ও প্রযোজক তলাবীহিন ঝুড়ির মতো। তারা সাইনিংয়ের ছবি ফেসবুকে প্রকাশ করে বিভিন্ন নায়িকাদের সঙ্গে মিশতে চায় এবং প্রতারণা করেন। তাদের দুজনের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব। মামলা করবো। তার আগে জিডি করেছি।

২০১৮ সালে জাজ মাল্টিমিডিয়া ‘দহন’ ছবিতে পার্শ্ব চরিত্রে প্রথম অভিনয় করেন রাজ রিপা। পরে ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’ নামে একটি ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তিনি। জাজের আরেক ছবি ময়না-তেও অভিনয় করেন। ছবিগুলো মুক্তি অপেক্ষায় আছে বলে জানান রাজ রিপা।

ট্যাগ: অভিনেত্রীডিসেম্বরদহননায়িকাপ্রযোজকমুক্তিরাজ রিপাসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনায় আজ মৃত্যু ১

পরবর্তী

‘জয় ভীম’ এর সিক্যুয়েল আসছে, জানালেন নির্মাতা

পরবর্তী
অভিনেতা জয় ভীমের চরিত্রের দৃশ্য, সিনেমার সেটে তোলা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জয় ভীম’ এর সিক্যুয়েল আসছে, জানালেন নির্মাতা

বিশ্বকাপ ফুটবল কোচের ছবি, ট্রেনিং বা প্রেস কনফারেন্সের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের পতাকা বিকৃতি করার জন্য যুক্তরাষ্ট্রের ক্ষমা প্রার্থনা

সর্বশেষ

মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

আগস্ট ২৫, ২০২৬

টানা তিন জয়ের পর বাংলাদেশের হোঁচট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কারখানা বন্ধের তথ্য নিয়ে বিভ্রান্তিতে দু:খ প্রকাশ সিপিডির

আগস্ট ২৫, ২০২৬

ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা: বিদিশা এরশাদ গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬

হামজা-শামিতকে ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক দল, চমক সৌরভ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT