চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিজাইডিং অফিসারদের ভোটগণনার বিবরণ পাঠানোর নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৬ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগণনার বিবরণের এক কপি ডাকযোগে পাঠাতে প্রিজাইডিং অফিসারদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য প্রত্যেক প্রিজাইডিং কর্মকর্তার কাছে একটি করে বিশেষ খাম পাঠানো হয়েছে ।

আজ সোমবার ২৫ ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা সকল রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয় থেকে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৩৬ অনুচ্ছেদের (১৫) দফার বিধান অনুসারে প্রিজাইডিং অফিসার ভোটকেন্দ্র থেকে নির্বাচন কমিশনে ভোটগণনার বিবরণীর এক কপি সরাসরি ডাকযোগে পাঠাবেন। তার জন্য প্রত্যেক প্রিজাইডিং অফিসারকে একটি করে বিশেষ খাম সরবরাহ করতে হবে। ইতোমধ্যে এ বিশেষ খাম নির্বাচন কমিশন সচিবালয় থেকে সংশ্লিষ্ট জেলায় সরবরাহ করা হয়েছে।

ভোট গণনার বিবরণী যথাযথভাবে নির্বাচন কমিশনে পৌঁছানোর জন্য প্রিজাইডিং অফিসারগণ ভোট গণনার বিবরণী বীমাকৃত ডাকযোগে অথবা রেজিস্টার্ড ডাকযোগে পাঠাবেন এবং প্রিজাইডিং অফিসার সংশ্লিষ্ট পোস্ট অফিস থেকে প্রাপ্তি স্বীকারও গ্রহণ করবেন।

চিঠিতে আরও বলা হয়েছে, তবে তার জন্য প্রিজাইডিং অফিসারের অগ্রিম ডাকমাশুল পরিশোধ করার প্রয়োজন নেই অর্থাৎ প্রিজাইডিং অফিসারের ভোটগণনার বিবরণী পাঠানোর জন্য নির্ধারিত খামে কোন স্ট্যাম্প সংযোজনের প্রয়োজন হবে না। প্রয়োজনীয় ডাক মাশুল ডাক বিভাগকে “বুক এডজাস্টমেন্ট” এর মাধ্যমে পরিশাধ করা হবে। এ বিষয়ে প্রিজাইডিং অফিসারকে সুষ্পষ্টভাবে রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার নির্দেশনা দেবেন।

চিঠিতে জানানো হয়, নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসারগণ জেলা ও উপজেলার প্রধান পোস্ট অফিসে অথবা ভোটকেন্দ্রের কাছের সুবিধাজনক অন্য কোন পোস্ট অফিসসমূহে ভোটগণনার বিবরণী পোস্ট করবেন। ভোট গ্রহণের দিন পোস্ট অফিসসমূহ সারা রাত, প্রয়োজনে পরদিন সকাল পর্যন্ত খোলা রেখে (পরবর্তীতে অফিস সময়ের মধ্যে) ডাকযোগে ভোটগণনার বিবরণীর বিশেষ খাম যাতে নির্বাচন কমিশন সচিবালয়ে পৌঁছানোর ব্যবস্থা করা যায় তার জন্য নির্বাচন কমিশন সচিবালয় থেকে ডাক বিভাগকে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন’দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচন

বঙ্গভবনের পরের বাসিন্দা হিসেবে যেসব নাম আলোচনায়

জুলাই ২৬, ২০২৬

বিশ্বকাপের পর নেমেই নেইমারের জোড়া গোল

জুলাই ২৬, ২০২৬

মেসিকে ছাড়া মিয়ামির আরেকটি জয়, দুই ম্যাচে গোল সুয়ারেজের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

ধেয়ে আসছে সুপার টাইফুন ‘নউল’, আঘাত হানবে যেখানে

জুলাই ২৬, ২০২৬

টেলিভিশন সাংবাদিকদের জন্য নীতিমালা ও সুনির্দিষ্ট বেতন কাঠামো বাস্তবায়নের দাবি

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT