চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অমানুষ হলো মানুষ’ নিয়ে হলে ফিরছেন ডিপজল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৮ অপরাহ্ন ১৫, আগস্ট ২০২৪
বিনোদন
A A

মধ্য জুলাই থেকেই ছাত্র-জনতার আন্দোলনে থমকে ছিলো গোটা দেশ। শেখ হাসিনা সরকারের পতনের পর ধীরে ধীরে আবার সবকিছু স্বাভাবিক হচ্ছে। এরই মধ্যে খুলে গেছে সিনেমা হল। চালু হওয়া হলগুলোতে ঈদে মুক্তি পাওয়া ব্লকবাস্টার হিট ‘তুফান’ চলছে। তার মধ্যে নতুন করে শুরু হচ্ছে সিনেমা মুক্তি।

আগামী ২৩ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে নতুন সিনেমা ‘অমানুষ হলো মানুষ’। ভেরিফায়েড ফেসবুকে পোস্টটি দিয়ে নিশ্চিত করেছেন সিনেমাটির অভিনেতা ও প্রযোজক ডিপজল। একটি পোস্টার শেয়ার করে লেখেন, ২৩ শে আগস্ট সারা বাংলাদেশে শুভ মুক্তি পাচ্ছে ‘অমানুষ হলো মানুষ’।

এ সিনেমাটির পরিচালনা করেন মনতাজুর রহমান আকবর। ডিপজল ছাড়াও অভিনয় করেছেন জয় চৌধুরী, মৌ খান, বড়দা মিঠু, দুলারী।

২০২১ সালের জানুয়ারিতে শুরু হয়েছিল ‘অমানুষ হলো মানুষ’-এর শুটিং। তখন সর্বত্র করোনা ভাইরাসের প্রকোপ ছিল। মনোয়ার হোসেন ডিপজল তখন অল্প বাজেটে একাধিক সিনেমার ঘোষণা দিয়েছিলেন। সেগুলোর মধ্যে একটি ছবি হচ্ছে ‘অমানুষ হলো মানুষ’।

জয় চৌধুরী জানিয়েছিলেন, এটি মূলত স্বল্প বাজেটে গল্প প্রধান ছবি। বলেছিলেন, ডিপজল আংকেল এবং আমার গল্পের মধ্যে কাউন্টার গল্পের সিনেমা ‘অমানুষ হলো মানুষ’। করোনাকালে অল্পবাজেটে লগ্নি ফেরত আসার মতো সিনেমা এটি। যেখানে আর্টিস্টের চেয়ে গল্প প্রাধান্য পেয়েছে।

এদিকে, দেশের সিনেমা হল মালিকরা বলছেন, রাজনৈতিক অস্থিরতায় দেশে যে অবস্থা বিরাজ করছে এতে আবার কবে সিনেমায় সুদিন আসবে তার ঠিক নেই। একাধিক হল মালিকরা চ্যানেল আই অনলাইনকে বলছেন, সর্বশেষ তারা ঈদে ভালো ব্যবসা করেছিলেন। মুক্তির দুই মাস পেরিয়ে গেলেও এখনো মাল্টিপ্লেক্সে চলছে ঈদের ছবি ‘তুফান’। বর্তমান অবস্থায় মানুষকে হলে আনতে বড় বাজেটে মান সম্মত সিনেমা লাগবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমানুষ হলো মানুষজয় চৌধুরীদুলারীবড়দা মিঠুমনোয়ার হোসেন ডিপজলমানুষ কেন অমানুষমৌ খানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কেট বন্ধ হলেও মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে চীনকে টপকে দ্বিতীয় বাংলাদেশ

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত বাংকার দ্রুত সারিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

অধিবেশনের ফাঁকে দর্শক গ্যালারিতে থাকা শহীদ পরিবার ও আহতদের সাথে দেখা করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT