চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন থেকে সরে গেলেন ডিপজল ও সেলিম খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৪ অপরাহ্ণ ১২, আগস্ট ২০২২
বিনোদন
A A

চলচ্চিত্রের ‘মাদার অর্গাইনেশন’ প্রযোজক ও পরিবেশক সমিতির আসন্ন নির্বাচন থেকে সরে গেলেন প্রযোজক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।

গত বুধবার (১০ আগস্ট) বিকেল চারটা পর্যন্ত ছিল তফসিলে মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়। এদিন ডিপজন জানান, তিনি নির্বাচনে অংশ নেবেন না।

একইদিন সেলিম খান নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের প্যাডে নির্বাচনী বোর্ড বরাবর প্রার্থিতা প্রত্যাহারের একটি লিখিত আবেদন করেন। সেখানে লেখা আছে, ‘আমি মো. সেলিম খান। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির একজন সাধারণ সদস্য। সমিতির আসন্ন ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে একজন প্রার্থী হই। ব্যক্তিগত কারণে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি না। আমার প্রার্থিতা আমি প্রত্যাহার করলাম। আমার প্রার্থিতা বাতিল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’

ডিপজল নিজের শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে জানান,  শরীর ভালো নেই। অনেক দিন থেকেই অসুস্থ। কিছুদিন পরপরই দেশের বাইরে যেতে হয়। নির্বাচন করতে হলে সময় দিতে হবে। সেটি এখন তার পক্ষে সম্ভব নয়। এ কারণেই ভোট করছেন না।

ডিপজল জানান, নির্বাচনের চেয়ে তিনি বেশি ভাবছেন সিনেমা নিয়ে। একসঙ্গে পাঁচটি সিনেমা নিয়ে আসছেন তিনি। এরইমধ্যে একটি জমা পড়েছে সেন্সর বোর্ডে।

ডিপজল ও সেলিম খান একটি প্যানেলের হয়ে নির্বাচন করতে চেয়েছিলেন। নির্বাচন থেকে সরে দাঁড়ালেও মাঠে থাকছেন তার প্যানেলের অন্যান্য প্রার্থীরা। প্যানেলের আলিমুল্লাহ খোকন বলেন, ‘সেলিম খান না থাকলেও আমাদের প্যানেলের ১৯ জন আছি। ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছি।’

Reneta

সেইসঙ্গে মাঠে আছেন খোরশেদ আলম-শামসুল আলম প্যানেলটি। এবারের নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ৪৪ জন। ভোটার সংখ্যা সাধারণ ও সহযোগী ভোটার মিলিয়ে মোট ১৭৬ জন।

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির ২০২২-২৪ মেয়াদি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গেল ২১ মে। কিন্তু নির্বাচনটি বাতিল হয়ে যায়। সমিতির নির্বাচনের পরবর্তী তারিখ ঘোষণা করা হয় ২০ আগস্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়নির্বাচনপ্রযোজক সমিতিলিড বিনোদনশাপলা মিডিয়াসিনেমাসেলিম খান
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT