চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবা-মায়ের নির্দেশে মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যা, ২ মামা গ্রেপ্তার

শাহ আলম শাহীশাহ আলম শাহী
৬:৩৮ অপরাহ্ন ১৭, আগস্ট ২০২৩
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A

বাবা-মায়ের নির্দেশে দিনাজপুরে লাবু হোসেন লিমন (২৫) নামের এক মাদকাসক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার দুই মামার বিরুদ্ধে। এ ঘটনায় লিমনের দুই মামাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ১৭ আগস্ট তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে বুধবার রাত ২টার দিকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার শান্তির বাজার লক্ষ্মীপুর উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

লিমন ওই গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে। তার দু’মামা মো. হাসমত আলী হাসু (২৬) ও মো. হায়দার আলীকে (৫৫) গ্রেপ্তার করা হয়। তারা উভয়ে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার জয়দেবপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।

এলাকাবাসীর বরাতে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, লিমন একজন মাদকাসক্ত যুবক। কিছু দিন আগে তিনি জেল থেকে ছাড়া পেয়েছেন। মাদকের টাকার জন্য প্রায়ই লিমন মা-বাবাকে মারধর করতেন, বাড়ীর জিনিসপত্র চুরি করে বিক্রি করা এবং বাসার জিনিসপত্র ভাঙচুর করতেন তিনি। তার অত্যাচার সহ্য করতে না পেরে বাবা মো. শহিদুল ইসলাম বুধবার তার শ্যালকদের খবর দেন।

খবর পেয়ে মো. হাসমত আলী ও মো. হায়দার আলী এসে ভাগিনাকে বেধে লোহার রড দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙ্গে ফেলে গুরুতর আহত করেন। একপর্যায়ে লিমনের অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্স ডেকে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বজলুর রশিদ আরো জানান,, লিমনের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়াধীন চলছে।

Jui  Banner Campaign
ট্যাগ: দিনাজপুরমাদকাসক্ত ছেলে
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারত থেকে বাংলাদেশে ফেরার ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ নেতারা

ফেব্রুয়ারি ৩, ২০২৬

হলে নিষিদ্ধ, ওটিটিতে মুক্তি পেয়েই পাকিস্তানে ট্রেন্ডিংয়ে ‘ধুরন্ধর’!

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হাদি হত্যা: ৫ বার পেছালো তদন্ত প্রতিবেদন

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ডিএসসিসি’র অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কিবরিয়া- সাধারণ সম্পাদক আতাহার

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক শিল্প সচিব আব্দুল হালিমসহ দুইজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT