চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজের তিনদিন পর ছাত্রের গলিত লাশ উদ্ধার

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৬:২৭ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২৩
জনপদ, দিনাজপুর
A A

দিনাজপুরে নিখোঁজের তিনদিন পর কলেজ ছাত্র শাহারিন আলম বিপুলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দিনাজপুর স্টেডিয়ামের গ্যালারির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

দিনাজপুর দক্ষিণা কোতয়ালীর দক্ষিণ গোবিন্দপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে শাহারিন আলম বিপুল (১৮) দিনাজপুর সরকারি সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

গত ৪ মার্চ নিখোঁজ হয় বিপুল। নিখোঁজের ব্যপারে বিপুলের ভাই শাহরিয়ার আলম ৫ মার্চ রবিবার কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

Banglabid

আজ সোমবার দুপুর সোয়া ২ টার দিকে দিনাজপুর স্টেডিয়ামের প্রথম গেটের গ্যালারির ডানদিকে গ্যালারির নিচে ময়লার স্তুপ থেকে অর্ধগলিত একটি মৃতদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি বিপুলের বলে তার পরিবার সনাক্ত করেন।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানা পুলিশ, সিআইডি ও পিবিআই এর মাধ্যমে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে থানা ও ডিবি পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলেজ ছাত্রদিনাজপুরনিখোঁজমরদেহ উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

কানাডায় আহমদিয়া মুসলিম জামাতের ৪২তম জলসা সালানা অনুষ্ঠিত

আগস্ট ৯, ২০২৬

কিশোরগঞ্জে প্রবাসফেরত যুবকের মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

“পার্বত্য চুক্তি বাতিল হলে সরকারকে ‘নাকে খত দিয়ে’ আরও শক্তিশালী চুক্তি করতে হবে”

আগস্ট ৯, ২০২৬

চুলের যত্নে রোজমেরি একটি প্রাকৃতিক উপাদান

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপিকে চ্যালেঞ্জ, ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদ

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT