প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীতে ক্যু বন্ধে প্রথম প্রতিবাদ জানিয়েছেন তিনি। দেশ ও জাতীয় পতাকার মর্যাদা কোনভাবেই যেনো লংঘিত না হয়, সেনাবাহিনীকে সেই দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে, যে কোনো জাতীয় দুর্যোগে জীবন বাজি রেখে জনগণের পাশে দাঁড়ানোর জন্য সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।






