চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজন রয়েছে: আইনমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৯ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বর্তমান বাস্তবতার প্রেক্ষাপটে ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) একটি তাৎপর্যপূর্ণ প্রয়োজনীয়তা রয়েছে।

আজ নগরীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ‘সেফ ডিজিটাল সোসাইটি: দ্য রোল অব দ্য স্টেট’ শীর্ষক এক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই আইনের মূল উদ্দেশ্য নিয়ে কেউ কথা বলে না। শুধু বলা হয়, মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার জন্য এই আইন করা হয়েছে, যা মোটেও সঠিক নয়।

তিনি বলেন, এটি প্রত্যাশিত যে যদি একটি আইন থাকে, তবে তার কিছু অপব্যবহার হতে পারে। কীভাবে ডিজিটাল নিরাপত্তা আইনকে পাশ কাটিয়ে অপরাধ সংঘটিত করা যায়, সেই চেষ্টাও করা হবে, কারণ অপরাধীরা সবসময় আইন প্রয়োগকারী সংস্থার এক ধাপ এগিয়ে থাকার চেষ্টা করে। কিন্তু এখন পুলিশ এবং আইন প্রণেতাদের প্রকৃত অপরাধীদের থেকে দুই ধাপ এগিয়ে থাকার চেষ্টা করতে হবে।

Banglabid

প্রস্তাবিত তথ্য সুরক্ষা আইন সম্পর্কে বলতে গিয়ে আইনমন্ত্রী বলেন, এর আগে অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই আইনটি প্রণয়ন করা হয়েছিল। কিন্তু এখন অংশীজনদের সঙ্গে আলোচনা করেই আইন করা হয়। অংশীজনদের সঙ্গে আলোচনা করে ডেটা সুরক্ষা আইন কার্যকর করা হবে। এতে বিভ্রান্তির কোন অবকাশ নেই।

সেমিনারে এসময় আরও বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার আবু সৈয়দ দিলজার হোসেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এডিসি মো. নাজমুল ইসলাম এবং আইসিটি বিশেষজ্ঞ সাংবাদিক রাশেদ মেহেদী প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনমন্ত্রীআনিসুল হকডিজিটাল নিরাপত্তা আইনমতপ্রকাশস্বাধীনতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT