চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিসিএল নিয়ে যে অভিযোগ দীঘির!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০২৩
বিনোদন
A A

সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল) ‘সাময়িক স্থগিত’ ঘোষণা করেছে আয়োজক কমিটি। শুক্রবার রাতে সিসিএল এর ম্যাচে অপ্রীতিকর ঘটনার জেরে শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানায় কর্তৃপক্ষ।

সিসিএলে অপ্রীতিকর ঘটনা এখন ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে সমালোচনা যেমন হচ্ছে, তেমনি হাস্যরসেও মজেছে নেটিজেনদের বিরাট একটা অংশ। যা শোবিজ অঙ্গনের তারকাদের জন্য বিব্রতকর বলে মন্তব্য করছেন কেউ কেউ।

সিসিএল কাণ্ডে বিব্রত চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিও। তিনি নিজেও একটি দলের হয়ে সিসিএল এর অংশ ছিলেন। তবুও সিসিএল নিয়ে সমালোচনা করেছেন তিনি। আনলেন কিছু অভিযোগও!

রবিবার দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘি। সেখানে সিনেমাটি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন এই তারকা। প্রসঙ্গক্রমে আসে সিসিএল বিতর্কও!

এসময় দীঘি কিছু প্রশ্ন রেখে বলেন,“সিসিএল- এ সিনেমার আর্টিস্ট কয়জন আছে, আমাদের বড় পর্দার আর্টিস্ট কয়জন ছিলো? সেলিব্রেটি ক্রিকেট লিগ হওয়া উচিত ছিলো সেলিব্রেটিদের নিয়েই। আমি যাকে দেখবো, তাকেই যেন চিনতে পারি! এখানে যদি ডিওপি, এডিটর, এডি- এরা যদি ঢুকে পড়ে তাহলে তাদের খেলা কেনই বা দেখবে মানুষ?”

দীঘি বলেন,“সিসিএলে দেখেছি ছোট পর্দার অনেক মানুষ। ছোট পর্দার মানুষ থাকা কোনো খারাপ না, তারাও সেলিব্রেটি। কিন্তু বড় পর্দা থেকে মানুষ না নেয়াটা খারাপ। বড় পর্দার মানুষ টিমে থাকলে তাকে বসিয়ে রেখে অন্যান্য মানুষকে খেলানোটা খারাপ।”

Reneta

আবারও সিসিএল হলে কর্তৃপক্ষের কাছে কেমনটা টুর্নামেন্ট প্রত্যাশা করেন দীঘি, এমন প্রশ্নে এই নায়িকা বলেন,“সামনে এরকম টুর্নামেন্ট হলে আয়োজকদের আরও বেশী দায়িত্বশীল হওয়া উচিত। পুলিশ প্রটেকশান রাখা উচিত। এবং সেলিব্রেটি ক্রিকেট লিগ বলতে আমরা যেটা বুঝি, সামনে টুর্নামেন্ট হলে আমি সেখানে আরো বেশী সেলিব্রেটি মুখ দেখতে চাই। কারণ আমার বাবা প্রথমদিন খেলা দেখতে গিয়ে বলেছে, এটা কোনোভাবেই সেলিব্রেটি ক্রিকেট লিগ হতে পারে না।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দীঘিনেটিজেনপ্রার্থনা ফারদিন দীঘিলিড বিনোদনসাইমনসিনেমাসিসিএল
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬

সুশাসন ও নাগরিক রূপান্তরের লক্ষ্যে নিয়ে আইসিএফের যাত্রা

জুন ১৫, ২০২৬

বেনজীরকে দেশে ফেরাতে দুদকের উদ্যোগ, প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু

জুন ১৫, ২০২৬

ব্রাজিলকে গোল দেয়ার একদিন পরই কিনে নিলো বায়ার্ন

জুন ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে বাধা:পররাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT