প্রবাস সংবাদ

সুদানে আটকে পরা বাংলাদেশীদের দেশে পাঠাতে ভিন্ন কৌশল

সুদানে অগ্নিকাণ্ডের ধোঁয়া ও ধ্বংসপ্রাপ্ত শহর. Channel i News - চ্যানেল আই নিউজ

সুদানে একটি শহরে অগ্নিকাণ্ডের ধোঁয়া ও ধ্বংসপ্রাপ্ত ভবন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সুদানে আটকে পরা বাংলাদেশী নাগরিকদের দেশে পাঠাতে তৎপরতা চলছে। নেওয়া হয়েছে ভিন্ন কৌশল, শ্রমিকদের জেদ্দায় নিয়ে সেখান থেকে পর্যায়ক্রমে দেশে পাঠানো হবে।

মঙ্গলবার ২ মে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী জেদ্দায় এই তথ্য জানান।

তিনি জানান, সুদানে আটকেপরা বাংলাদেশী শ্রমিকদের জেদ্দায় সাময়িক থাকার ব্যবস্থা করা হয়েছে। সর্বোপরি এ ব্যাপারে তৎপর রয়েছে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।

বিষয়:সুদান
প্রতিবেদক

রুমী সাঈদ

সৌদি প্রবাসী সাংবাদিক, জেদ্দা প্রতিনিধি, চ্যানেল আই।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…